রুমা পাল, কলকাতা : রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পরেই বাংলার জন্য বড় ঘোষণা কেন্দ্রের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) র হাতে পৌঁছেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ( Ashwini Vaishnaw )র গুরুত্বপূর্ণ চিঠি। সেই চিঠিতে রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে সবুজ সঙ্কেত দেওয়ার কথা জানানো হয়েছে।  

Continues below advertisement

নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি ডবল লাইনের কাজ শুরু

রেলমন্ত্রীর চিঠি অনুযায়ী, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ডবল রেললাইন নির্মাণের কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই লাইনে ট্রেন চলাচলের চাপ বাড়ছিল। ডবল লাইন চালু হলে যাত্রী ও পণ্য পরিবহণে গতি বাড়বে বলেই মনে করছে রেল।

Continues below advertisement

সাঁতরাগাছি-খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত নতুন এক্সপ্রেস

বাংলার যাত্রীদের জন্য আরও একটি বড় ঘোষণা করেছে রেলমন্ত্রক। সাঁতরাগাছি থেকে খড়গপুর হয়ে রাজস্থানের জয়পুর পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। পর্যটন, ব্যবসা এবং কর্মসূত্রে যাতায়াতের ক্ষেত্রেও এই ট্রেন বিশেষ সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

শালবনি-আদ্রা তৃতীয় রেললাইন প্রকল্পে গতি

এছাড়াও শালবনি থেকে আদ্রা পর্যন্ত তৃতীয় রেললাইন নির্মাণের জন্য চূড়ান্ত প্রজেক্ট রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল ও পণ্য পরিবহণের ক্ষেত্রে এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রেল সূত্রের খবর, তৃতীয় লাইন তৈরি হলে মালগাড়ি চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।

কেন্দ্র-রাজ্য সমন্বয়ে বাড়ছে পরিকাঠামো উন্নয়ন

রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে একাধিক পরিকাঠামো প্রকল্পে গতি আসতে শুরু করেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। রেলমন্ত্রীর এই চিঠিকে সেই ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে। 

অন্যদিকে শুক্রবার রাতেই শুরু হচ্ছে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ। সেজন্য় দু'দফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আজ রাত ৮ টা থেকে ১৮ই মে সকাল ৮ টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় ২২মে, রাত ৮ টা থেকে ২৫শে মে সকাল ৮ টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল, জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।                   

আরও পড়ুন : আজ থেকেই বড় লাফ পেট্রোল ও ডিজেলের দামে, কলকাতায় কত?