উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বাজেট পেশের আগে বিধানসভা ভবনে উত্তেজনা। সাড়ে চার মিনিট ভাষণ দিয়ে কক্ষত্যাগ করলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। 'রাজ্য সরকারের তৈরি করা মিথ্যা ভাষণ পড়েননি রাজ্যপাল', এমনই দাবি করেন বিরোধী দলনেতা। তিনি রাজ্যপালকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। কক্ষত্যাগ করার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল। বাজেট পেশের আগে বিধানসভায় স্লোগানের লড়াই চলে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরেই ভারত মাতা কি জয় স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। পাল্টা জয় বাংলা স্লোগান দেন তৃণমূল বিধায়করা।

Continues below advertisement

বিস্তারিত...

বাজেটের আগে ভাষণ পেশ করতে এসেছিলেন রাজ্যপাল। ঠিক সাড়ে ১২টার সময়। সাড়ে চার মিনিট বক্তব্য রাখলেন। তারপর রাজ্যপাল সবাইকে নমস্কার জানিয়ে বেরিয়ে যান। বিরোধী দলের দাবি, রাজ্যপালকে দিয়ে কিছু অসত্য কথা বলানোর চেষ্টা করেছিল এই সরকার। রাজ্যপাল সেই অসত্য কথা বলতে চাননি। আর সেই কারণেই রাজ্যপাল সংক্ষিপ্ত বক্তব্য রেখে বেরিয়ে যান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকার অর্থ সাহায্য করেনি, এরকম একটা শব্দ রাখা হয়েছিল রাজ্যপালের ভাষণে। কিন্তু, রাজ্যপাল মনে করেন যে কেন্দ্রীয় সরকার সাহায্য করেনি, একথাটা অসত্য। এটা ঠিক নয়। সেই কারণে রাজ্যপাল এই শব্দ উচ্চারণ করেননি। শুধু ঘাটাল মাস্টার প্ল্যান, এটুকু বলেই বেরিয়ে গেছেন। সেই কারণে তিনি হাততালি দিয়ে রাজ্যপালকে অভিনন্দন জানিয়েছেন।

Continues below advertisement

তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালকে অনুরোধ করেছিলেন পুরোটা বলার জন্য। কিন্তু, তাতে রাজ্যপাল রাজি হননি। এমনটা দাবি করছেন বিরোধী দলনেতা।

রাজ্যপালের সাড়ে চার মিনিটের ভাষণকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি বিধায়কদের দাবি, এই ঘটনার মাধ্যমে রাজ্যপালকে দিয়ে সরকার-বিরোধী (কেন্দ্র-বিরোধী) মন্তব্য করাতে পারল না সরকার (রাজ্য সরকার)। এটা সরকারের ব্যর্থতা।

যদিও সরকার পক্ষের দাবি, এটাই প্রথা। রাজ্যপাল বহু ক্ষেত্রেই শুধুমাত্র তাঁর ভাষণ লে করে বেরিয়ে যান। ফলে, এর মধ্যে নতুনত্বের কোনও ব্যাপার নেই।

ফলে, রাজ্যসভার ভাষণকে কেন্দ্র করে প্রথম ধাপে বিধানসভা রীতিমতো সরগরম হল। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এসআইআর নিয়ে প্রস্তাব জমা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্য়ায়, তা নিয়ে আধ ঘণ্টা আলোচনার সময় নির্ধারিত হয়েছে। দুপুর আড়াইটা নাগাদ বাজেট পেশ করা হবে।