রুমা পাল, কলকাতা: পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস। বর্তমানে দিল্লিতে আছেন তিনি। কী কারণে পদত্যাগ? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।                        

Continues below advertisement

মাত্র ৩ বছর হয়েছে রাজ্যপালের পদে ছিলেন। রাজভবনের নাম পাল্টে লোকভবনও করেছেন সাম্প্রতিক সময়ে। স্বেচ্ছায় পদত্যাগ না কি তাঁকে পদত্যাগ করানো হল? তা নিয়ে জল্পনা চলছে। 

পঞ্চায়েত ভোটের আগে দায়িত্ব নিয়েছিলেন। পদত্যাগ করলেন বিধানসভা ভোটের আগে।২০২২ সালের ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্য়পাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে ২০২৭ সাল অবধি তাঁর মেয়াদ ছিল। কিন্তু, সাড়ে ৩ বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। কিন্তু বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা? তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। 

Continues below advertisement

রাজ্যে ভোট-হিংসা, দুর্নীতির মতো বিষয়ে গুরত্বপূর্ণ বিষয়ে সরব হয়েছিলেন সি ভি আনন্দ বোস। এই রাজ্যকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সময়কাল পূরণ হওয়ার আগেই ইস্তফা দিলেন তিনি।                                    

১৯৫১ সালের ২ জানুয়ারি সি ভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্য়পাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসাবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দফতরের প্রধান সচিব হিসাবেও দায়িত্ব সামলান। সি ভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর, বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তাঁর সংঘাত সপ্তমে পৌঁছোয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপির নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তাঁর পদত্যাগের কারণ কী?                    

এদিকে, রাজ্যপালের পদত্যাগের খবর পেয়ে স্তম্ভিত, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে তাঁর পদত্যাগের নেপথ্যে কী কারণ জানা যায়নি, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। ভোটের আগে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চাপে পদত্যাগ হলেও আশ্চর্য হব না, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ না করেই সিদ্ধান্ত, আক্রমণ মুখ্যমন্ত্রীর।