কলকাতা: আচমকাই পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লিতে রয়েছেন রাজ্যপাল, দিল্লি থেকেই পদত্যাগ। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর. এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সঙ্গে পরামর্শ করেননি।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা নষ্ট করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে'।
২০২২ সালের ১৭ নভেম্বর রাজ্যপাল মনোনীত হন সি ভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস। দায়িত্ব নেওয়ার ৩ বছর ৫ মাস পর পদত্যাগ, লোকভবন সূত্রে খবর। পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি।
শারীরিক কারণে পদত্যাগ সি ভি আনন্দ বোসের, দাবি বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ষড়যন্ত্র, পাল্টা আক্রমণ তৃণমূলের।