সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফেব্রুয়ারির ( February )  শেষেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বেলা বাড়লে গরমে কষ্ট পাচ্ছে মানুষ। আবহাওয়া দফতরের ( Alipore Weather Office )  পূর্বাভাস, মার্চের শুরুতে আরও বাড়বে গরম। আপাতত দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

ফালুট ঢেকেছে বরফে

কলকাতা যখন গরমে নাজেহাল, তখন সান্দাকফু, ফালুট ঢেকেছে বরফে। তুষারপাতের জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। অনেকেই ছুটছেন সান্দাকফু, ফালুটে বরফ দেখতে। উত্তরবঙ্গের ( North Bengal )  পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন দার্জিলিং ( Darjeeling )  কালিম্পং ( Kalimpong )  এ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার ওপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন দক্ষিণবঙ্গে ( South Bengal )  বৃষ্টির সম্ভাবনা নেই। জেলায় জেলায় রাতে ও সকালে মনোরম পরিবেশ। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে। থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে

কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তার আগে দক্ষিণবঙ্গের উপকূল ও পুবের দিকের জেলাগুলিতে পূবালী হাওয়া, কোথাও দখিনা বাতাস। আর পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিমের বাতাস বইতে পারে। এর ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনো রাতে ও সকালের দিকে খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে।                                               

কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতে ও সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা।

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
27-Feb23.032.0
Partly cloudy sky
28-Feb22.032.0
Partly cloudy sky
01-Mar23.033.0
Partly cloudy sky
02-Mar23.034.0
Mainly Clear sky
03-Mar24.034.0
Mainly Clear sky
04-Mar24.034.0
Mainly Clear sky
05-Mar24.035.0
Mainly Clear sky

আরও পড়ুন :

 শৈলশহরে বসন্ত, দু পশলা বৃষ্টি, পরিষ্কার রাত পাহাড়ে