West Bengal Live Blog: দিল্লিতে মমতা থাকাকালীন চুরমার সংসদীয় দল! ২৮জনের মধ্যে ২০জনই বিদ্রোহী!
News Update: দিল্লিতে মমতা, ভেঙে চুরমার তৃণমূলের সংসদীয় দল!
ABP AnandaLast Updated: 08 Jun 2026 11:53 PM

প্রেক্ষাপট
কলকাতা: অবশেষে রাজ্যে 'আয়ুষ্মান ভারত', কেন্দ্রের সঙ্গে চুক্তি মুখ্যমন্ত্রীর। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধে পাবেন পশ্চিমবঙ্গবাসী। 'পশ্চিমবঙ্গ, দিল্লি প্রকল্পের বিরোধিতা করেছিল, সেখানে টাটা বাইবাই''উন্নয়ন বিরোধী সরকারকে বিদায় দিয়েছে রাজ্যবাসী'। অবশেষে...More
কলকাতা: অবশেষে রাজ্যে 'আয়ুষ্মান ভারত', কেন্দ্রের সঙ্গে চুক্তি মুখ্যমন্ত্রীর। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধে পাবেন পশ্চিমবঙ্গবাসী। 'পশ্চিমবঙ্গ, দিল্লি প্রকল্পের বিরোধিতা করেছিল, সেখানে টাটা বাইবাই''উন্নয়ন বিরোধী সরকারকে বিদায় দিয়েছে রাজ্যবাসী'। অবশেষে আয়ুষ্মান ভারতে যুক্ত হল পশ্চিমবঙ্গ। 'আয়ুষ্মান মন্দির লেখা ছিল বলে সই করেনি তৃণমূল সরকার'। ভেবে দেখুন, ওদের কী ধরনের চিন্তাভাবনা ছিল: মুখ্যমন্ত্রী। '৫৭০ কোটি টাকা ইতিমধ্যেই ট্রান্সফার করে দিয়েছে কেন্দ্র'। 'প্রায় দেড় কোটি মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হবেন'। 'ক্যানসার ভ্যাকসিনের প্রকল্পও চালু করতে দেয়নি তৃণমূল সরকার'।বিধায়কদেরও সই জালিয়াতি, ফের অভিষেকের বাড়িতে CID। তলবেও ভবানীভবনে গরহাজির, ফের অভিষেকের বাড়িতে CID। গরহাজির অভিষেক, সই জালিয়াতি মামলায় CID-র তৃতীয় নোটিস। ১০ জুন হাইকোর্টে মামলার কারণ দেখিয়ে সময় চান অভিষেক। CID-র তলব, শনিবার থেকেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। CID-র তলব, হাজিরার জন্য সময় চাইলেন অভিষেক। বিধায়কদের সই জালিয়াতি, অভিষেককে CID তলব। ১০ জুন হাইকোর্টে মামলার কারণ দেখিয়ে CID-কে চিঠি। ভবানীভবনে চিঠি দিয়ে ফের সময় চাইলেন অভিষেক। CID-র তলব, শনিবার থেকেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।দিল্লিতে মমতা, ভেঙে চুরমার তৃণমূলের সংসদীয় দল! পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন। গোপন বৈঠকে তৃণমূলের ২০জন সাংসদ, স্পিকারকে চিঠি। 'NDA-কে সমর্থন করতে তৃণমূলেরই আলাদা ব্লক'। তৃণমূলে ভেঙে এবার জানিয়ে দিলেন তৃণমূলেরই সাংসদ। দিল্লিতেও ভাঙন, চাঞ্চল্যকর বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ। 'প্রশাসনিক বৈঠকে বিরোধীদেরও ডাকা হচ্ছে, আগে হয়নি'। 'তৃণমূলের মধ্যেই তৃণমূলের আলাদা ব্লক, স্পিকারকে কাকলির চিঠি'। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের আলাদা ব্লক: শর্মিলা সরকার। বিধানসভায় ঋতব্রত-মডেলে দিল্লিতেও 'কাকলি-মডেল'।দিল্লিতেও খান খান তৃণমূল, NDA-র শরিক হচ্ছে বিদ্রোহী ব্লক। স্পিকারকে চিঠি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের । দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক বিদ্রোহী তৃণমূল সাংসদদের । ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে ছিলেন না অভিষেক, কল্যাণ, সুদীপ, সৌগত, মহুয়া, সায়নী। ৬ সাংসদ ছাড়া বাকিদের নিয়ে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লক ।'তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি''দল থেকেও পদত্যাগ করেছি''পরাজয়ের পর কোনও কারণ অনুসন্ধান করা হয়নি''মানুষ একটা দলের উপর অনাস্থা দেখিয়েছেন''মানুষের সঙ্গে এই দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে''সিপিএম-কে সরিয়ে ক্ষমতায় আসাই এই দলের অন্যতম কর্মসূচি ছিল''যত দিন গেল, দেখা গেল দলের দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিল''যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয়, তখনই তার পতন অনিবার্য'বললেন সুখেন্দু শেখর রায় 'তৃণমূলের সব জাতীয় নেতাদের সম্পত্তি খতিয়ে দেখা উচিত''সবকিছুর অডিট হওয়া দরকার, দাবি সুখেন্দুশেখর রায়ের
Firhad Hakim: ববি হাকিমও কি এবার তাঁর সঙ্গ ছেড়ে...অন্য় পথে হাঁটতে পারেন?
সোমবার যখন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়, তখন তাঁর লোকসভার সংসদীয় দলে ভাঙন ধরে গেছে! আর আজ কলকাতায় নিজেদের আসল তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম! প্রায় একঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক! সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা বেড়ে ৬৪ হতে পারে।