কলকাতা: জনগণনার জন্য ১৫ দিন পিছোচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২ সপ্তাহ পিছিয়ে গিয়ে এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ মার্চ। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ২ দিনের ব্যবধানে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৯ মার্চ, চলবে ১২ এপ্রিল পর্যন্ত। শিক্ষা দফতর থেকে জোড়া পরীক্ষার নির্ঘণ্ট অনুমোদনের জন্য পাঠান হচ্ছে নবান্নে।