সঞ্চয়ন মিত্র, কলকাতা : বর্ষা বিদায় পর্ব শুরু। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা ( Monsoon Update ) বিদায় নিয়েছে। এখন সবারই প্রশ্ন বাংলা থেকে বর্ষা বিদায়ের সময়ও কি সমাগত ? কারণ, সামনেই পুজো। আর এই সময়টা যেমন পাড়ায় পাড়ায় প্যান্ডেল ও পুজোর আয়োজনের সময়, তেমনই সময় লাস্ট মিনিট শপিংয়ের। তাই আবহাওয়ার খামখেয়ালিপোনা, একঘেয়ে বৃষ্টি থেকে রেহাই পেতে চায় বাঙালি। তবে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হলেও এই মুহূর্তে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে না। 

বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস ( West Bengal Weather ) , দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।

পাহাড়ে কমবে দুর্যোগ?

উত্তরবঙ্গে আজ থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম, বাড়বে তাপমাত্রা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে।

কলকাতার তাপমাত্রা কলকাতায় আংশিক মেঘলা আকাশ। ক্রমশ বাড়বে তাপমাত্রা। বৃষ্টি কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়  আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন, ফের বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৩ মিলিমিটার। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
26-Sep27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
27-Sep27.033.0
Partly cloudy sky
28-Sep28.033.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
29-Sep27.031.0
Generally cloudy sky with Light rain
30-Sep27.031.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
01-Oct27.030.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm