রুমা পাল, কলকাতা: রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক IAS নীলম মিনা। মনোজ আগরওয়ালের জায়গায় CEO নীলম মিনা। পালাবদলের পরেই মুখ্যসচিবের দায়িত্বে CEO মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়ালের জায়গায় CEO হলেন নীলম মিনা। মূলত, নির্বাচনের সময় তাঁর দায়িত্ব ছিল পর্যবেক্ষক হিসেবে। কন্ট্রোলরুমের মনিটেরিংয়ের দায়িত্বেও তিনি ছিলেন। যখন মুখ্য নির্বাচনী আধিকারিক , রাজ্যের মুখ্যসচিব হলেন, তারপরেই প্রশ্ন উঠছিল যে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন ? সেক্ষেত্রে নীলম মিনার নামই আসতে পারে বলেই জল্পনা ছিল। তিনজনের নাম পাঠানো হয়েছিল। ওই তিনজনের মধ্যে নীলম মিনাকেই পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে বেছে নেয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন, পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা
প্রত্যেকটা পদের জন্যই একটা প্যানেল যায়। সেক্ষেত্রে তিনজনের নাম তো পাঠানোই হয়। সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে, যেমন নীলম মিনার নাম ছিল,... তিন জনের নামের মধ্যে থেকেই নীলম মিনাকে বেছে নেওয়া হয়েছে। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি, প্রথম থেকে এটাও ঠিক যে, চৌঠা মে-র পরে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবে, সেটা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন উঠছিল। সেক্ষেত্রে আগেই জানিয়েছিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, তিনজনের নাম তার আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জন্য পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে, এটাও ঠিক যে কে হবে ? কারণ ফলতার পুনর্নিবার্চন হয়েছিল, তার ফলাফলও সামনে এসে গিয়েছে। সেক্ষেত্রে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবে, সেটা নিয়ে প্রশ্ন ছিল। তিনটি নামের মধ্যে প্রথম যিনি ছিলেন, তার নামটাই বেছে নেওয়া হয়েছে নির্বচনের তরফ থেকে। এবং নীলম মিনাই হচ্ছেন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক। এর আগেও দেখা গিয়েছে, পর্যবেক্ষক হিসেবে তিনি কাজ করেছেন। সেক্ষেত্রে মনিটেরিংয়ের দায়িত্বে ছিলেন। কন্ট্রোল রুম থেকে মনিটারিং হচ্ছিল ইলেকশনের সব জায়গায়, বুথে বুথে যখন মনিটারিং হচ্ছিল সর্বোত্র, সেখানে তিনি রীতিমত দায়িত্বে ছিলেন। এবং তিনি অবশ্যই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। তাঁকে পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন নিয়োগ করেছিল। এখন দেখা যাচ্ছে তাঁকে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে, আসীন করল নির্বাচন কমিশন। ২৮ বছর ধরে, রাজ্য প্রশাসনে তিনি বিভিন্ন পদ সামলেছেন।
