রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা:রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। চলতি বছরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদ সামলেছেন তিনি। এবার CEO থেকে মুখ্য সচিব হচ্ছেন মনোজ আগরওয়াল।প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হলেন দুষ্মন্ত নারিয়াল। মুখ্যসচিব থেকে দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার । মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে মুখ্য সচিব মনোজ আগরওয়াল। বিশেষ পর্যবেক্ষক থেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। 

Continues below advertisement

আরও পড়ুন, 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প ? পাবেন কত টাকা ?

Continues below advertisement

মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এবার রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল। নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। অন্যদিকে ৫ মন্ত্রীর দফতর বণ্টন করা হল। পঞ্চায়েতমন্ত্রী হলেন দিলীপ ঘোষ। নারী ও শিশুকল্যাণ দফতর দেখবেন অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়ামন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক। রাজ্য়ে নতুন সরকার। নতুন মুখ্য়মন্ত্রী। বদলে গেলেন মুখ্য়সচিবও। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য়সচিব করা হল মনোজ আগরওয়ালকে। যিনি SIR এবং বিধানসভা ভোট-পর্বে এরাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। সোমবার রাজ্য় মন্ত্রিসভার প্রথম বৈঠকেও উপস্থিত থাকতে দেখা গেছিল মনোজ আগরওয়ালকে। এরপরই নবান্নর তরফে মুখ্য়সচিব হিসেবে তাঁকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, এবার নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্যসচিব বদলে দিয়েছিল নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তাঁর জায়গায় মুখ্যসচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। এবার দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লিতে প্রধান রেসিডেন্ট কমিশনার পদে পাঠানো হল। আর দুষ্মন্ত নারিয়ালার জায়গায় নতুন সরকারের মুখ্যসচিব করা হল মনোজ আগরওয়ালকে। এর আগে বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এবং অবসরপ্রাপ্ত IAS অফিসার। সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে।  অন্যদিকে শনিবার যে ৫ জন মন্ত্রী হিসেবে শপথ নেন, সোমবার তাঁদের দফতর ভাগ করে দেওয়া হল। দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত দফতর। সঙ্গে প্রাণিসম্পদ এবং কৃষি বিপণন দফতরেরও দায়িত্বও পেলেন তিনি। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে পুর ও নগরোন্নয়ন দফতর এবং নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি সাংসদ থাকাকালীন মোদি সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক। এবার রাজ্যের প্রথম বিজেপি সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হল তাঁকে। পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্বও তাঁর হাতে। খাদ্যমন্ত্রী হলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আদিবাসী উন্নয়নমন্ত্রী করা হল রানিবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডুকে।