ভয়াবহ ঘটনা ভাঙড়ে, কেমিক্যাল ভর্তি ড্রামে বিরাট বিস্ফোরণ, ক্ষতবিক্ষত একাধিক

পরিবর্তন যাত্রায় বিজেপি, কোচবিহার ও কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী।ভাঙড়ে কেমিক্যালের ড্রামে বিস্ফোরণ, আহত ৪ বালক, আশঙ্কাজনক ৩।

ABP AnandaLast Updated: 18 Feb 2026 02:32 PM

প্রেক্ষাপট

ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণ, রাস্তার পাশে দাঁড়িযে থাকা ৪ বালক আহত। আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে আনা হল বাঙুর হাসপাতালে। ৬ মাসের টানাপোড়েন, কমিশনের ডেডলাইনের আগেই ERO, AERO-সহ ৫জনের বিরুদ্ধে অবশেষে...More

Kolkata News Live : ভবানীপুরে তোরণ ভেঙে বিপত্তি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ভবানীপুরে তোরণ ভেঙে বিপত্তি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। এদিন সকালে ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে একটি শতাব্দী প্রাচীন তোরণ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তোরণের আশপাশেই রয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি। দুর্ঘটনার সময় তোরণের আশপাশে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তোরণের ভাঙা অংশ সরানোর কাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুরকর্মীরা।