West Bengal News : কলকাতায় ফের ভূমিকম্প!
'শুধু ভোটার তালিকা থেকে নয়, ভারত থেকে অনুপ্রবেশকারী হঠানোই আসল লক্ষ্য', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ABP AnandaLast Updated: 27 Feb 2026 01:44 PM

প্রেক্ষাপট
চূড়ান্ত তালিকা প্রস্তুত, শনিবারই প্রকাশিত হবে ভোটার তালিকা। নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই। পাশে থাকবে ক্যাটিগরি। খবর কমিশন সূত্রে। ভোটার হিসাবে ছাড়পত্র পেলে অ্যাপ্রুভড। তথ্য যাচাই বাকি ৬০...More
চূড়ান্ত তালিকা প্রস্তুত, শনিবারই প্রকাশিত হবে ভোটার তালিকা। নাম থাকছে ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই। পাশে থাকবে ক্যাটিগরি। খবর কমিশন সূত্রে। ভোটার হিসাবে ছাড়পত্র পেলে অ্যাপ্রুভড। তথ্য যাচাই বাকি ৬০ লক্ষের, পাশে লেখা থাকবে অ্যাজুডিকেশন। নতুন ভোটারদের নাম পৃথক তালিকায় ঢুকবে সাপ্লিমেন্টারি হিসাবে।বকেয়া DA চেয়ে কালীঘাট অভিযানের ডাক ঘিরে পুলিশ-আন্দোলনকারী স্নায়ুযুদ্ধ। অবিলম্বে সুপ্রিম কোর্টের DA রায় কার্যকরের দাবি। লিন্ডসে স্ট্রিটে মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড। ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ-সহ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের। 'রাজ্য সরকার দাবি না মানলে রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে। ১৩ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান সহ সব বন্ধ করে দেব। দয়া-দাক্ষিণ্য নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে বাধ্য রাজ্য সরকার। আজ সেমিফাইনাল হলে, ১৩ মার্চ ফাইনাল দেখবে প্রশাসন। কর্মচারীদের ঐক্যে কোনও ধরণের বিভাজন তৈরি করা যাবে না। ১৩ মার্চ সমস্ত রাজনৈতিক দলকে যোগ দিতে আহ্বান।'SIR-র চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 'শুধু ভোটার তালিকা থেকে নয়, ভারত থেকে অনুপ্রবেশকারী হঠানোই আসল লক্ষ্য', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 'পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাসে পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। বিজেপির সরকার গঠনের পর প্রথম কাজ হবে সীমানা সিল করা', দাবি অমিত শাহের।
Earthquake : কলকাতায় ফের ভূমিকম্প, দুপুর ১.২২-এ কেঁপে ওঠে মাটি
কলকাতায় ফের ভূমিকম্প! দুপুরে কেঁপে উঠল গোটা কলকাতা। আতঙ্ক শহরজুড়ে। দুপুর ১.২২-এ কেঁপে ওঠে শহরের মাটি।