West Bengal Live: রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে দেখা যাবে দুপুরেই
West Bengal News Live Updates: রাজ্য, জেলা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক এখন এক ক্লিকেই আপনার হাতের নাগালে
ABP AnandaLast Updated: 27 Feb 2026 11:29 PM

প্রেক্ষাপট
কলকাতা-সহ জেলায় জেলায় প্রবল ভূমিকম্প। নবান্ন থেকে আনন্দপুর, কলকাতার একের পর এক বহুতলের অফিস খালি করে আতঙ্কে কর্মীরা রাস্তায়।ভূমিকম্পের উৎস বাংলাদেশের সাতক্ষীরায় মাটির ১০ কিলোমিটার গভীরে। ১০০ কিলোমিটারের মধ্যে দূরত্ব...More
কলকাতা-সহ জেলায় জেলায় প্রবল ভূমিকম্প। নবান্ন থেকে আনন্দপুর, কলকাতার একের পর এক বহুতলের অফিস খালি করে আতঙ্কে কর্মীরা রাস্তায়।ভূমিকম্পের উৎস বাংলাদেশের সাতক্ষীরায় মাটির ১০ কিলোমিটার গভীরে। ১০০ কিলোমিটারের মধ্যে দূরত্ব হওয়ায় কলকাতায় ঝটকা বেশি, মত বিশেষজ্ঞদের।রাস্তায় আশাকর্মীরা। আন্দোলনের সময় ভাতা-ইনসেনটিভ কাটার অভিযোগে স্বাস্থ্যভবনের সামনে তুলকালাম।বিকাশভবনে প্যারা টিচারদের বিক্ষোভে ধুন্ধুমার।SIR মামলায় সংঘাত আরও তীব্র। ফের সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও হাইকোর্টকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা, অভিযোগ রাজ্যের।কোন নথি গ্রহণ, কোনটা নয়, নির্দেশ দিচ্ছে কমিশন, ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণেও নিষেধাজ্ঞা, অভিযোগ আইনজীবী সিব্বলের। রোজ আদালতে এলে তো মুশকিল, মন্তব্য প্রধান বিচারপতির।২৪ ফেব্রুয়ারি কমিশনের সামনে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভকাণ্ডে রিপোর্ট তলব হাইকোর্টের। পরবর্তী শুনানি পর্যন্ত বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ।বেলডাঙাকাণ্ডে NIA তদন্ত নিয়ে রাজ্য সরকারের আপত্তি খারিজ কলকাতা হাইকোর্টের। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে বিশেষ আদালতের রায়ই বহাল। অভিযুক্তদের আদালতে পেশ।চূড়ান্ত তালিকা প্রস্তুত, কাল প্রকাশিত ভোটার তালিকা। থাকবে অ্যাপ্রুভড, ডিলিটেড, বিচারাধীন ক্যাটিগরি। এখনও তথ্য যাচাই বাকি ৬০ লক্ষের। খবর কমিশন সূত্রে। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করার দাওয়াই তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের। হাওড়ায় প্রোমোটার খুনে ৩ দিনের মাথাতেও অধরা ২ মূল আততায়ী। কেন ধরাছোঁয়ার বাইরে হারুন খান, রোহিত হোসেন ? পুলিশের ভূমিকায় প্রশ্ন।নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন শান্তিপ্রসাদ সিনহার। ইডির মামলায় ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের। সব মামলায় জামিনের পর জেলমুক্তির সম্ভাবনা। কাবুল, কান্দাহার, পাকতিয়া প্রদেশে পাকিস্তানের এয়ারস্ট্রাইক। রাতভর বিস্ফোরণের শব্দ। পাল্টা জবাব তালিবান প্রশাসনের। ২ পক্ষেরই ক্ষয়ক্ষতির আশঙ্কা।প্রয়াত ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহর বাবা। দীর্ঘদিন ধরে স্টেজ ফোর ক্যানসারে ভুগছিলেন। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে প্রয়াত খানচাঁদ সিংহ।
WB News Live: তৃণমূলের রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিম, রাজীব কুমার
তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা
তৃণমূলের রাজ্যসভার প্রার্থী : তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়
তৃণমূলের রাজ্যসভার প্রার্থী : প্রাক্তন ডিজিপি রাজীব কুমার
তৃণমূলের রাজ্যসভার প্রার্থী : সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী
তৃণমূলের রাজ্যসভার প্রার্থী : অভিনেত্রী কোয়েল মল্লিক