WB News Live : নির্দেশ না মানায় কমিশনের তলব, সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব, বিকেলেই হাজিরার সম্ভাবনা
অফিসারদের সাসপেনশন, FIR-নির্দেশ অমান্যে কড়া জাতীয় নির্বাচন কমিশন। এবার মুখ্যসচিবকে দিল্লিতে তলব। আজ বিকেল ৫টার মধ্যে হাজিরার নির্দেশ।
ABP AnandaLast Updated: 13 Aug 2025 03:53 PM

প্রেক্ষাপট
পুলিশ কমিশনারের উদ্দেশে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে তোলপাড় চলছে। এবার এনিয়ে সরব হল 'ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি'। তবে মাসখানেক আগে বোলপুর থানার IC লিটন হালদারের পরিবার...More
পুলিশ কমিশনারের উদ্দেশে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে তোলপাড় চলছে। এবার এনিয়ে সরব হল 'ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি'। তবে মাসখানেক আগে বোলপুর থানার IC লিটন হালদারের পরিবার নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেক্ষেত্রে এরকম প্রতিবাদ দেখা যায়নি কেন? সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন উঠতেই তাল কাটে। নবান্ন অভিযানের দিন মাটিতে ফেলে অভয়ার মা-কে মারা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তাঁর শাখা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। সেই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানোর ক্ষেত্রেও চরম হেনস্থার মুখে পড়তে হল বলে অভিযোগ করলেন অভয়ার বাবা। কলকাতার পুলিশ কমিশনারকে মেল করার পর দুপুর ৩টে ৫৩-য় অভিযোগ দায়ের হয় নিউমার্কেট থানায়। বর্ষায় ফুঁসছে গঙ্গা। ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় উত্তর চাচণ্ড ও মধ্য চাচন্ড এলাকার বাসিন্দাদের অনেকেই ভিটেমাটি ছাড়ছেন। সোমবার মাঝরাতে প্রায় ৭-৮টি বাড়ি নদীতে তলিয়ে গেছে।
WB News : ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে পথে নামছেন অধীর চৌধুরী
ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে পথে নামছেন অধীর চৌধুরী। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগেও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল