West Bengal News Live : অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার
RG Kar Protest : ফের দফায় দফায় অভয়া পরিক্রমা আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগোল মিছিল।
ABP AnandaLast Updated: 11 Oct 2024 11:46 PM

প্রেক্ষাপট
কলকাতা : একদিকে দুর্গাপুজোর অষ্টমীতে মণ্ডপে মানুষের ঢল, অন্যদিকে প্রতিবাদের সুর অলিতেগলিতে । অনশনরত ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে বিচারকামী মানুষদের একাংশ। ইতিমধ্যেই টানা অনশনের জেরে অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।...More
কলকাতা : একদিকে দুর্গাপুজোর অষ্টমীতে মণ্ডপে মানুষের ঢল, অন্যদিকে প্রতিবাদের সুর অলিতেগলিতে । অনশনরত ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে বিচারকামী মানুষদের একাংশ। ইতিমধ্যেই টানা অনশনের জেরে অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে মাঝরাতেই ভর্তি করা হয়েছে আরজিকর হাসলাতালের CCUতে। খবর পাওয়া যাচ্ছে, একে একে অসুস্থ হচ্ছেন অনশনরত জুনিয়র ডাক্তাররা। দ্রুত সমাধান না হলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আইএমএ বেঙ্গল। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছে ৬৯টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন ফেমারও।এদিকে আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ত্রিধারার মণ্ডপে স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছেন ৯ জন । তাঁদের বিরুদ্ধে গুজব, অশান্তি ছড়ানোর মতো জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। এর জেরে ৭ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। কণ্ঠরোধের চেষ্টা, থামবে না বিচারের দাবি - চোখে জল নিয়েই অঙ্গীকার প্রতিবাদীদের। বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আন্দোলন,বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আরও পড়ুন :মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র, 'অনশনরত চিকিৎসকদের শরীর খারাপ হলে...'
WB Live News : অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার
৬ দিন পার, অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার (Junior Doctors Hunger Strike)। আজ থেকে অনশনে যোগ দিলেন পরিচয় পণ্ডা ও আলোলিকা ভৌমিক। পরিচয় শিশু মঙ্গল হাসপাতালের ইএনটি পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্র, আলোলিকা ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।