Kolkata Carnival Live Updates: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চের সামনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ !
Kolkata Puja Carnival 2024 Live: দ্রোহ কার্নিভালের আগে ধর্মতলা, রানি রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ৫ জনের বেশি জমায়েতে না। জারি ১৬৩ ধারা। সোমবার রাতে বিজ্ঞপ্তি লালবাজারের।
ABP AnandaLast Updated: 15 Oct 2024 10:23 PM

প্রেক্ষাপট
অনশনের ১০ দিন পার। আজ সুপ্রিম কোর্টে ফের আর জি কর-শুনানি। কোন পথে তদন্ত, কী রিপোর্ট দেবে সিবিআই? নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, জানাতে পারে রাজ্য। দ্রোহ কার্নিভালের আগে ধর্মতলা, রানি রাসমণি...More
অনশনের ১০ দিন পার। আজ সুপ্রিম কোর্টে ফের আর জি কর-শুনানি। কোন পথে তদন্ত, কী রিপোর্ট দেবে সিবিআই? নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, জানাতে পারে রাজ্য। দ্রোহ কার্নিভালের আগে ধর্মতলা, রানি রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ৫ জনের বেশি জমায়েতে না। জারি ১৬৩ ধারা। সোমবার রাতে বিজ্ঞপ্তি লালবাজারের। আজ পুজো কার্নিভালের দিন ডাক্তারদের ডাকে দ্রোহের কার্নিভাল। আপত্তি সরকারের। মুখ্যসচিবকে আমন্ত্রণ চিকিৎসক সংগঠনের। দ্রোহের কার্নিভালে সামিল হচ্ছেন মেডিক্যাল অধ্যাপকরাও। বাধা পেলে সরকারের সঙ্গে অসহযোগিতার হুঁশিয়ারি। প্রয়োজনে অনশন-কর্মবিরতির সিদ্ধান্ত।পুজো কার্নিভাল বয়কটের ডাক শুভেন্দুর । পুজো কাটলেও জট কাটছে না। অনশনের ১০দিন পার। আজ ফের বিচার চেয়ে পথে জুনিয়র ডাক্তাররা। ধর্মতলা থেকে মানববন্ধন কর্মসূচির ডাক আন্দোলনকারীদের। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন। আজ দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক IMA হেড কোয়াটার্স জুনিয়র ডক্টর্স নেটওয়ার্কের। আরও পড়ুন:আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
WB News Live : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর রোগীর আত্মীয়দের, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হল হাতাহাতি
চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না স্নায়ুরোগীরা। মিলছে না ওষুধ- এই অভিযোগে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর করলেন রোগীর আত্মীয়রা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হল হাতাহাতি। আউটডোর পরিষেবা মিলছে। রোগী ও পরিজনরা লাইনে দাঁড়িয়ে অধৈর্য হয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি সুপারের। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় ২ মহিলা সহ ৩ জনকে আটক করে পুলিশ।