West Bengal News LIVE: BLO-দের নিরাপত্তার দায়িত্ব কমিশনের, জ্ঞানেশ কুমারের ভূমিকায় প্রশ্ন বঙ্গ বিজেপির

WB News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস দেখুন...

ABP AnandaLast Updated: 30 Nov 2025 02:46 PM

প্রেক্ষাপট

SIR সংক্রান্ত কাজের চাপের অভিযোগ, এবং ডেডলাইনের সময়সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। কিন্তু দেখা যাচ্ছে, আন্দোলনের অন্য়তম ২ মুখ, একজনের কাজ ১০০ শতাংশ শেষ,...More

News LIVE : চ্যাংড়াবান্ধায় শুভেন্দুর সভামঞ্চ ঘিরে বিতর্ক

চ্যাংড়াবান্ধায় শুভেন্দুর সভামঞ্চ ঘিরে বিতর্ক । আয়োজকদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের পুলিশের।হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন আয়োজকরা, দাবি পুলিশের। 'পণ্য আমদানি-রফতানির রাস্তা বন্ধ করে সভা করেছে বিজেপি'। আয়োজকদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের পুলিশের। গতকাল মেখলিগঞ্জে শুভেন্দুর সভার আগে মঞ্চ ঘিরে বিবাদ। পুলিশের সঙ্গে আয়োজক বিজেপি কর্মীদের বচসা

West Bengal News LIVE: পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন

পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ।
পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন।
৭ দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ, জানাল কমিশন।
৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ: কমিশন।