West Bengal News Live : ১৭০০ কোটি টাকা খরচ করে তৈরি গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর
আপাতত স্থগিত হোক SIR। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পুনরায় পরিকাঠামো মূল্যায়ন করে, অবাধ ও স্বচ্ছ ভোটের ওপর মানুষের আস্থা ফেরানো হোক। দাবি মুখ্যমন্ত্রীর।
ABP AnandaLast Updated: 05 Jan 2026 03:24 PM

প্রেক্ষাপট
'২০২৬ সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ'। হুঙ্কার দিলেন অমিত শাহ। বললেন, '২০২৪ সাল থেকে টানা জয় পেয়েছে বিজেপি-এনডিএ জোট। হরিয়ানায় তৃতীয়বার জয় পেয়েছে বিজেপি-এনডিএ জোট।...More
'২০২৬ সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ'। হুঙ্কার দিলেন অমিত শাহ। বললেন, '২০২৪ সাল থেকে টানা জয় পেয়েছে বিজেপি-এনডিএ জোট। হরিয়ানায় তৃতীয়বার জয় পেয়েছে বিজেপি-এনডিএ জোট। এবার তামিলনাড়ু-পশ্চিমবঙ্গের পালা' হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আপাতত স্থগিত হোক SIR। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পুনরায় পরিকাঠামো মূল্যায়ন করে, অবাধ ও স্বচ্ছ ভোটের ওপর মানুষের আস্থা ফেরানো হোক। দাবি মুখ্যমন্ত্রীর। অভিষেকের ভাঙড় বার্তার পরেও ফের সওকত-আরাবুল সংঘাত। হাকিমুলের গাড়িতে হামলা, বিক্ষোভ। আরাবুলের পেট্রোল পাম্পেও তাণ্ডব।
WB News Live : সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও গ্রেফতারি
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও গ্রেফতারি। এবার ফেরার তৃণমূল কর্মী মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা গ্রেফতার