অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি করল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালানো যাবে না বুলডোজার। ভবন ভাঙার আড়ালে আসলে চলছে চুরি, পুলিশ ও বিজেপির...More
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি করল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালানো যাবে না বুলডোজার। ভবন ভাঙার আড়ালে আসলে চলছে চুরি, পুলিশ ও বিজেপির একাংশকে নিশানা করে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর তো লোককে চোরই ভাববে বলে পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।অন্যদিকে, অভিযোগের পাহাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে নতুন করে আরও দুটি অভিযোগ দায়ের হল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ সর্দার। আমফানে ক্ষতিপূরণের টাকা নয়ছয়ের অভিযোগে, নোদাখালি থানায় নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি।
News Live : অফিসের মধ্যেই ত্রিপুরা পুলিশের DG-র রহস্যমৃত্যু
বিধায়করা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করলে,৭ দিনের মধ্যে জবাব বাধ্যতামূলক, নির্দেশ মুখ্যমন্ত্রীর
বিধায়করা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করলে,৭ দিনের মধ্যে জবাব বাধ্যতামূলক, নির্দেশ মুখ্যমন্ত্রীর। এটা দৃষ্টান্ত, বিধায়কদের যে সম্মান দিলেন, আগে দেখিনি, প্রশংসায় ফিরহাদ।