West Bengal News Live: নাজিরাবাদ অগ্নিকাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে দমকলমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন বিরোধী দলনেতা
West Bengal News Live update: জেলা থেকে শহর, দিনের সব খবর দেখুন এক নজরে।
ABP AnandaLast Updated: 30 Jan 2026 04:08 PM

প্রেক্ষাপট
কলকাতা: নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ৫দিন। উদ্ধার ২৫টি দেহাংশ। ২৭ জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি। DNA টেস্টের জন্য নমুনা সংগ্রহ। নিখোঁজদের খোঁজে হাহাকার প্রিয়জনদের। নাজিরাবাদের গোডাউনে দাউ দাউ করে জ্বলছে আগুন। আমি...More
কলকাতা: নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ৫দিন। উদ্ধার ২৫টি দেহাংশ। ২৭ জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি। DNA টেস্টের জন্য নমুনা সংগ্রহ। নিখোঁজদের খোঁজে হাহাকার প্রিয়জনদের। নাজিরাবাদের গোডাউনে দাউ দাউ করে জ্বলছে আগুন। আমি আর বাঁচব না। কোম্পানির কাউকে ফোন করতে বলো। মৃত্যুর আগে স্ত্রীকে ফোনে আর্তি ওয়ার মোমো কর্মীর। নাজিরাবাদ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ দুই মেদিনীপুরের বেশ কয়েকজন। চরম উৎকণ্ঠায় পরিবার। কপাল জোরে জতুগৃহ গোডাউন থেকে বেঁচে ফেরা। এখনও তমলুকের সুশান্ত শানার চোখে-মুখে আতঙ্ক। অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬৩ ধারার মধ্যেই বিজেপি বিধায়কদের নিয়ে নাজিরাবাদে বিরোধী দলনেতা। 'মুখ্যমন্ত্রীর আসা উচিত ছিল। কোথায় মুখ্যমন্ত্রী?' বলেন বিরোধীন দলনেতা। অগ্নিকাণ্ডে এতো মানুষের মৃত্যুর জন্য রাজ্যকেই দায়ী করেন তিনি। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের প্রতিবাদ আজ পথে বিজেপি। নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিলের অনুমতি হাইকোর্টের। এই কাণ্ডের আবহেই শহরে ফের অগ্নিকাণ্ড। লেকটাউনে সিমলা বিরিয়ানিতে আগুন।ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁর একাংশ। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।বিজেপির মিশন পশ্চিমবঙ্গ। আজ ২ দিনের রাজ্য সফরে অমিত শাহ। রাতে বিজেপির কোর টিমের সঙ্গে বৈঠক। শনিবার ব্যারাকপুরে কর্মীসভার পর বিকেলে বাগডোগরায় জনসভা। I-PAC কাণ্ডে ফাইল চুরির অভিযোগ। প্রতিবাদে নবান্নের সামনে বিজেপিকে ধর্নার অনুমতি দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। বহাল সিঙ্গল বেঞ্চের নির্দেশ।স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ IAS-IPS কে ভিন রাজ্যের পর্যবেক্ষক করতে চায় কমিশন, নারাজ নবান্ন। বিকল্প ৯ জন অফিসারের তালিকা পাঠাল রাজ্য। পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি চান ২ IPS-ও। হোয়াটসঅ্যাপে নিয়ম বহির্ভূত নির্দেশ। কমিশনের স্ক্যানারে ADM। শুনানির পর নট ভেরিফাই অপশনে ক্লিক না করে, দিনে ৩ হাজার করে ভেরিফাইয়ের নির্দেশ। ক্ষুব্ধ কমিশন। আধার, প্যান কার্ড জমা নিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের দাবি! নজরে দক্ষিণ কলকাতার এক ERO। ডিমোশনের হুঁশিয়ারি কমিশনের। কুমারগঞ্জের পর ইসলামপুর। মাইক্রো অবজার্ভারকে শাসানি উত্তর দিনাজপুরের তৃণমূল নেতার। মোথাবাড়িতে শুনানিকেন্দ্রে বিজেপির উদ্দেশে হুঙ্কার শাসক নেতার। বারাসাতে শুনানিকেন্দ্রে বিজেপি নেতাকে রোহিঙ্গা কটাক্ষ তৃণমূলের। হাওড়া, কুলপির পর ডোমজুড়। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ।শামি, লক্ষ্মীরতনের পর মেহতাব হোসেন। ভারতের প্রাক্তন ফুটবলারকে SIR-শুনানিতে ডাক। রবিবার মল্লিকপুরের হিয়ারিং সেন্টারে যাওয়ার নোটিস। হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। কলকাতা-সহ রাজ্যের ৫ জায়গায় হানার পর সিবিআইয়ের অভিযানে স্থগিতাদেশ। এজেন্সির এক্তিয়ার নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের।মার্চে সকুলে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের পরীক্ষা। ১ মার্চ গ্রুপ সি, ৮ মার্চ গ্রুপ ডি পরীক্ষা। আবেদনকারী ১৬ লক্ষেরও বেশি। শূন্যপদ প্রায় সাড়ে ৮ হাজার। শিক্ষা প্রতিষ্ঠানে ইউজিসির বিতর্কিত বিধিতে আপাতত স্থগিতাদেশ। হস্তক্ষেপ না করলে সমাজে বিভাজন সৃষ্টি হতে পারে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। স্বাগত ব্রাত্য বসুর।বনগাঁর অনুষ্ঠানে মিমিকে হেনস্থার অভিযোগ। তদন্তে গিয়ে আক্রান্ত, জখম ৬ পুলিশ কর্মী। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার অনুষ্ঠানের উদ্যোক্তা-সহ ৩। রাজ্যের পরবর্তী ডিজি নিয়ে ধোঁয়াশা। অবসরের আগে আলিপুর বডিগার্ড লাইনসে রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেড।পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন। নেপথ্যে কী কারণ ? সামনে আসা উচিত, আক্রমণ শিবসেনার। সুপ্রিম কোর্টে যান, পাল্টা বিজেপি। ফের বিমান দুর্ঘটনা। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে ভেঙে পড়ল যাত্রীবিমান। ক্রু-সমেত মৃত ১৫, নিহতদের মধ্যে এক সাংসদ ও এক রাজনৈতিক দলের প্রার্থী।গার্ডেনরিচে পাইপলাইন সংস্কার। ৩১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে যাদবপুর, কসবা, মহেতলা-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল। পরদিন স্বাভাবিক হবে সরবরাহ।
WB News Live Update: টালিগঞ্জ ফাঁড়িতে উত্তেজনা
টালিগঞ্জ ফাঁড়িতে উত্তেজনা, অটো চালকদের সঙ্গে ব্যবসায়ীদের হাতাহাতি। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের টালিগঞ্জ ফাঁড়ি অবরোধ। টালিগঞ্জ-বেহালা রুটে বন্ধ অটো চলাচল, দুর্ভোগে যাত্রীরা। অটো চালকদের ইউনিয়ন অফিস সারাতে গেলে 'বাধা'। বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় ১ বিরিয়ানি ব্যবসায়ীর বিরুদ্ধে
চারু মার্কেট থানায় দুপক্ষকে মিটমাটের জন্য ডাকা হলেও বৈঠক ব্যর্থ।