West Bengal News LIVE Blog: 'দাবি মানা না হলে অনশন প্রত্যাহার নয়, অনশন চলাকালীনই নবান্নে যাব', বড় বার্তা জুনিয়র চিকিৎসকদের
West Bengal LIVE News Updates: আজ ধর্মতলায় মহাসমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের, ১০ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা
ABP AnandaLast Updated: 20 Oct 2024 11:01 PM

প্রেক্ষাপট
কলকাতা: ১০ দফা দাবি আদায়ে অনশনের ১৬ তম দিনে ধর্মতলায় চিৎকার সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সাধারণ মানুষকে ধর্নামঞ্চের সামনে জমায়েতের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিকেল ৪টে থেকে এই...More
কলকাতা: ১০ দফা দাবি আদায়ে অনশনের ১৬ তম দিনে ধর্মতলায় চিৎকার সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সাধারণ মানুষকে ধর্নামঞ্চের সামনে জমায়েতের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিকেল ৪টে থেকে এই চিৎকার-সমাবেশ শুরু হবে। জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।জুনিয়র চিকিৎসকরা এদিন বৈঠক শেষে বলেন, 'সোমবার জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সিএমওএইচ দফতর ঘেরাও কর্মসূচি আছে। কাল সদর্থক বৈঠকের আশা অনশনকারীদের। দাবি মানা না হলে অনশন প্রত্যাহার নয়। অনশন চলাকালীনই নবান্নে যাব'। সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে- বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
West Bengal News LIVE Updates: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণে তৃণমূলের একের পর এক সাংসদ-বিধায়ক
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণে তৃণমূলের একের পর এক সাংসদ-বিধায়ক। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে সিপিএম, অভিযোগ শাসক নেতাদের। সিপিএম-কে 'কাল কেউটের জাত' বলে আক্রমণ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের