West Bengal News Live Updates: মালদায় ফের খুন, এবার প্রাণ গেল পঞ্চায়েত সচিবের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 15 Mar 2025 11:54 PM

প্রেক্ষাপট

পাখির চোখ '২৬। আজ ভার্চুয়াল বৈঠকে অভিষেক। অনলাইনে বৈঠকে থাকবেন তৃণমূলের সাংসদ-বিধায়ক থেকে কাউন্সিলর, জেলা সভাপতিরা। থাকবেন সাড়ে ৪ হাজার জন প্রতিনিধি। অমিত শাহের বঙ্গ সফরের আগেই কি নতুন রাজ্য সভাপতি...More

West Bengal News Live: বেলঘরিয়ায় বিকাশ সিংহর মাথায় গুলি করার পরিকল্পনা ছিল, শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান বিকাশ

বেলঘরিয়ায় বিকাশ সিংহর মাথায় গুলি করার পরিকল্পনা ছিল ইন্দলের। কিন্তু শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান INTTUC নেতা । পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 

WB News Live: খড়দায় প্রকাশ্যে রাস্তায় ফেলে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, মূল অভিযুক্ত পবন রাজভড়ের পর তার বাবাকেও গ্রেফতার করল পুলিশ

খড়দায় প্রকাশ্যে রাস্তায় ফেলে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভড়ের পর তার বাবাকেও গ্রেফতার করল পুলিশ। পুরনো বিবাদের জেরেই খুন বলে জানিয়েছেন, এলাকার তৃণমূল কাউন্সিলর। সবার চোখের সামনে তাড়া করে কীভাবে এমন ঘটনা ঘটল? কীভাবে এতটা বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা? প্রশ্ন উঠছে।