West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

West Bengal News Live: ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব। মেয়াদ পেরনোর পরেও সরকারি পদে থেকে সুযোগ সুবিধা ভোগের অভিযোগ।

Advertisement

সোহিনী চক্রবর্তীLast Updated: 21 Nov 2026 05:33 PM

প্রেক্ষাপট

২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি? জল্পনা বাড়ালেন সুকান্ত। ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর। উল্টোসুর বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতির। পুরভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই প্রস্তুতি বৈঠকে...More

West Bengal News Live: ন্যানো বিদায়ের ১৮ বছর পরে সিঙ্গুরে ফিরছে গাড়ি কারখানা ? 'সিঙ্গুরে ট্রাক কারখানা করবে অশোক লেল্যান্ড', ঘোষণা সুকান্তর

"পশ্চিমবঙ্গে এমন একটা সরকার তৈরি হয়েছে যারা শিল্প আনতে চায়। অশোক লেল্য়ান্ড আসবে, তারা সিঙ্গুরে ট্রাক তৈরি করবে", খড়গপুর থেকে ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। 

Continues below advertisement
West Bengal News Live: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক, বসিরহাটে তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি

বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক। বসিরহাটে তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি। তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি NCPI-এর। তৃণমূল ছেড়ে মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন সদস্যই NCPI-তে। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির মোট আসন ২৩। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা। তারপরেই মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সইফুদ্দিন মোল্লার ইস্তফা। তৃণমূলের হাতে থাকা কুলটি পঞ্চায়েতও দখলের পথে NCPI. ২০টি আসনের মধ্যে তৃণমূল ছেড়ে NCPI-তে উপপ্রধান-সহ ১৩ জন সদস্য। 

Continues below advertisement
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.