West Bengal News Live Updates: পিছিয়ে গেল হুমায়ুন কবীরের 'বাবরি যাত্রা', কোনও অনুমতি চাওয়া হয়নি, দাবি পুলিশের

West Bengal News: সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখু একনজরে।

ABP AnandaLast Updated: 11 Feb 2026 11:44 PM

প্রেক্ষাপট

সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক 'বন্দে মাতরম'-এর প্রথম ৬ স্তবক। গাইতে হবে জন গণ মন-র আগে। বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।স্রষ্টা বাঙালি, সেই বাঙালিকেই SIR-এর লাইনে দাঁড় করিয়ে অপমান করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের।...More

West Bengal News Live: বিয়ে বিতর্কে আগাম জামিন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের

বিয়ে বিতর্কে আগাম জামিন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। প্রথম পক্ষের স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন বিজেপি বিধায়ক। আগাম জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি সামনে আসতেই অভিযোগ দায়ের প্রথম স্ত্রীর। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়ের। সেই মামলাতেই আগাম জামিন পেলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা।