West Bengal News Live Updates: ছাব্বিশের ভোটের আগে অন্তর্দ্বন্দ্বে বিজেপি-ও বেসামাল ! মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপিরই নেত্রী

WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজর।

ABP Ananda Last Updated: 01 Nov 2025 11:56 PM

প্রেক্ষাপট

পানিহাটি, বীরভূমের পর টিটাগড়, ফের NRC-আতঙ্কে আত্মহত্যা? টিটাগড়ে বাংলাদেশ থেকে আসা বধূর অস্বাভাবিক মৃত্যু। বাড়ির ছাদে মিলল অগ্নিদগ্ধ দেহ। টিটাগড়ে বধূর মৃত্যু, কেউ দায়ী নয় লেখা সুইসাইড নোট। এনআরসি আতঙ্কের দাবি...More

West Bengal News Live: গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়া-দাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু

গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়া-দাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু! অন্যের ডিম খেয়ে ফেলা নিয়ে বচসার জেরে লাঠিপেটার অভিযোগ। যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। পুলিশ ফাঁড়ির ১০০ মিটারের মধ্যে যুবক খুন, প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা।