West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের

West Bengal News Today Live Updates: একদা মমতার ছায়াসঙ্গী। অর্থ থেকে স্বাস্থ্য, সামলেছেন গুরুত্বপূর্ণ দফতর। গতমাসেই পান তৃণমূল রাজ্য সভানেত্রীর দায়িত্ব। আচমকা সব পদে ছেড়ে ঋতব্রত শিবিরে চন্দ্রিমা। 

Advertisement

সোহিনী চক্রবর্তীLast Updated: 05 Jul 2026 03:19 PM

প্রেক্ষাপট

কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও। দলের সব পদ থেকে ইস্তফা দিয়েই ঋতব্রত-তৃণমূলের সঙ্গে বৈঠক। একদা মমতার ছায়াসঙ্গী। অর্থ থেকে স্বাস্থ্য, সামলেছেন গুরুত্বপূর্ণ দফতর। পালাবদলের পর গতমাসেই...More

West Bengal News Live: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর। 'চা শ্রমিকদের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৩১৩.৩০ কোটি টাকা। চা শ্রমিকদের সার্বিক কল্যাণ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা পরিকাঠামোয় চা শ্রমিকদের পরিবারের জন্য বরাদ্দ ১৭৭ কোটি টাকা। স্বাস্থ্য সুরক্ষা যোজনায় চা শ্রমিকদের পরিবারের জন্য বরাদ্দ ৭২ কোটি টাকা। চা শ্রমিক আশ্রয় যোজনায় বরাদ্দ ৬৩ কোটি টাকা। ৩২১টি বিশ্রামাগার নির্মাণের জন্য বরাদ্দ ৬৩ কোটি টাকা', উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়ন প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.