West Bengal News Live Blog : পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার

WB News Live Blog : সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 25 Mar 2025 11:45 PM

প্রেক্ষাপট

শুভেন্দুতে গরম, দিলীপে নরম! খড়গপুরে তৃণমূলকর্মীদের হুমকি, দিলীপের পাশে তৃণমূল বিধায়ক! চক্রান্ত করে দিলীপকে কোণঠাসা শুভেন্দুদের। অনেক লাঞ্ছনা সহ্য করেছেন। দাবি হুমায়ুনের। বিরোধী দলনেতার পর এবার প্রদেশ কংগ্রেস সভাপতি। হাওড়ার বেলগাছিয়ায় যেতে...More

WB News Live: তৃণমূলের কোন্দলে উত্তপ্ত শাসন, দমকলমন্ত্রীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বে মদত দেওয়ার অভিযোগ

তৃণমূলের কোন্দলে উত্তপ্ত শাসন। দমকলমন্ত্রীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বে মদত দেওয়ার অভিযোগ তুললেন দলীয় নেতৃত্বের একাংশ। খোদ মন্ত্রীকে বিজেপির দালাল বলে আক্রমণও করলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অনুগামীরা। রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রীর বৈঠকে ডাক পাননি বলে অভিযোগ করেন হাড়োয়ার দুই ব্লক সভাপতি। ঘটনার নিন্দা করেছেন দমকলমন্ত্রী।