West Bengal News Live Updates: ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিল না কলকাতা পুলিশ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
ABP AnandaLast Updated: 16 Dec 2024 11:34 PM

প্রেক্ষাপট
তোলাবাজির ৩০ লক্ষ টাকা না পেয়ে বাগুইআটিতে প্রোমোটারকে বেধড়ক মার। ২ শাগরেদ গ্রেফতার হলেও এখনও খোঁজ নেই তৃণমূল কাউন্সিলরের। বন্ধ বাড়ি, অফিস। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলার চার্জগঠনে তৎপরতা।...More
তোলাবাজির ৩০ লক্ষ টাকা না পেয়ে বাগুইআটিতে প্রোমোটারকে বেধড়ক মার। ২ শাগরেদ গ্রেফতার হলেও এখনও খোঁজ নেই তৃণমূল কাউন্সিলরের। বন্ধ বাড়ি, অফিস। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলার চার্জগঠনে তৎপরতা। ২৪ ঘণ্টার মধ্যে ইডি-কে পার্থ সহ সব অভিযুক্তর তথ্য জমার নির্দেশ। বুধবার প্রত্যেককে হাজিরার নির্দেশ। রাজ্যসভায় দ্বিতীয় ইনিংস শুরু করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের হয়ে শপথ নিলেন সিপিএমের বহিষ্কৃত নেতা। সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ববি, মুখ খুললেন আরেক হুমায়ুন! 'মুসলিমদের উন্নয়ন চাই স্বাস্থ্য-শিক্ষায়, সংখ্যায় নয়' বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যখন অত্যাচারের একেরপর এক অভিযোগ, তখন ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে করা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। তাঁর বক্তব্যের ভিডিও পোস্ট করে কলকাতার একাংশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
WB News Live: নিজের মতো কাজ করছিলাম বলেই আমাকে মারধর করা হয়েছে, অভিযোগ আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের
টাকা না দিলে কোনও কাজ করা যাবে না। নিজের মতো কাজ করছিলাম বলেই আমাকে মারধর করা হয়েছে। প্রাণহানিরও আশঙ্কা প্রকাশ করে, বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আছে। কিন্তু সবরকম তথ্য-প্রমাণ দেওয়া সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় বলে দাবি।