WB News Live Updates: বুনিয়াদপুরে দুর্ঘটনায় বিয়েবাড়ির গাড়ি, ১জনের মৃত্যু, আহত ৩০
West Bengal News Live: জেনে নিন জেলায় আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট
abp anandaLast Updated: 05 Mar 2022 09:51 PM

প্রেক্ষাপট
কলকাতা: বারাণসী (Baranasi) থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিমান বিভ্রাট। এয়ার টার্বুল্যান্সে পড়ে একধাক্কায় কয়েক হাজার ফুট নীচে নামল বিমান। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। পরিস্কার আকাশ,...More
কলকাতা: বারাণসী (Baranasi) থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিমান বিভ্রাট। এয়ার টার্বুল্যান্সে পড়ে একধাক্কায় কয়েক হাজার ফুট নীচে নামল বিমান। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। পরিস্কার আকাশ, তাও হঠাৎ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিমান-বিভ্রাটে আতঙ্ক। যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা। আবহাওয়ার কারণ দেখাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বোমা-গুলির মধ্যেই ৫০ কিমি হেঁটে পোল্যান্ড হয়ে বর্ধমানে ফিরলেন আয়ুষী। রোমানিয়া সীমান্ত পেরনোর দুঃসহ অভিজ্ঞতা আলিপুরদুয়ারের গৌরবের।বিয়ের চারমাসেই নদিয়ার ধানতলায় তৃতীয় স্ত্রীকে খুন (Murder) করে মেঝেতে পুঁতে ঢালাই। মত্ত অবস্থায় খুনের কথা কবুল, জানাজানি হতেই পলাতক স্বামী। শ্রীরামকৃষ্ণদেবের (Sri Sri RamKrishna) ১৮৭ তম জন্মতিথিতে বেলুড়মঠে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়। কামারপুকুরেও উত্সব, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।সাউথ সিটি (South City) মলের কাছে তালতলা মাঠে খাইবার পাস (Khaibaar Pass)। চলবে রবিবার পর্যন্ত। জিভে জল আনা নানা পদের স্বাদ পেতে খাদ্যরসিকদের ভিড়।ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা বলেও নির্দল হিসেবে জিতে গেলেন। জয়ের পর কোন দলে আছেন তা নিয়ে সংশয়ে ভুগছেন গোবরডাঙার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। যদিও তাঁকে নিয়ে মন্তব্য করতে রাজি নয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।পুরভোটের পর খড়গপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। হিরণ চট্টোপাধ্যায়ের সামনেই দলীয় নেতাকে মারধরের অভিযোগ উঠল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা পুরভোটে অন্তর্ঘাতের অভিযোগ তুললেন হিরণ। এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
WB News Live: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের মারিশদা
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের মারিশদা। এক পুলিশ অফিসারকে মারধরের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।