West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

West Bengal News Live: কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তথ্য় সংসকৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার ED দফতরে তলব করা হয়েছিল তাঁকে। সেখান থেকে বেরোতেই গ্রেফতার।

Advertisement

সোহিনী চক্রবর্তীLast Updated: 29 Oct 2026 03:01 PM

প্রেক্ষাপট

ইউনেস্কোর নাম করে প্রতারণার অভিযোগ, ইডি দফতর থেকে বেরোতেই ইন্দ্রনীল সেন গ্রেফতার। সিজিও কমপ্লেক্স থেকেই গাড়িতে তুলল কলকাতা পুলিশ। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। বউবাজার থানার মামলায় অসহযোগিতার অভিযোগে প্রাক্তন তথ্য...More

West Bengal News Live Updates: কালীপুজো এবং ছটের সময় বাজি ফাটানোয় সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার

কালীপুজো এবং ছটের সময় বাজি ফাটানোয় সময়সীমাও বেঁধে দিল রাজ্য সরকার। ''কালীপুজোর সময় বাজি ফাটানো যাবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে। অন্যদিকে, ছট পুজোর সময় বাজি ফাটানো যাবে সকাল ৬টা থেকে ৮টার মধ্যে'', জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। 

Continues below advertisement
West Bengal News Live: বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI

ফের আক্রান্ত পুলিশ। বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, হেলমেট বিহীন চালকের বাইক আটকানোয় ট্রাফিক পুলিশের ASI-কে মারধরের অভিযোগ। মালদার পুকুরিয়া থানা এলাকার ঘটনা। অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মাসিদুর রহমান ও সফিকুল। 

Continues below advertisement
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.