West Bengal News Live Updates: অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় কার্যকরের দাবিতে ফের পথে DA আন্দোলনকারীরা, রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে ফের পথে সংগ্রামী যৌথ মঞ্চ
West Bengal News: সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
ABP AnandaLast Updated: 08 Feb 2026 03:51 PM

প্রেক্ষাপট
SIR-এর শুনানির বাড়ছে সময়সীমা? ECI-র কাছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি CEO দফতরের। SIR নথি হিসাবে গ্রাহ্য হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেটও। DM, ADM, SDO-র দেওয়া সার্টিফিকেটই গ্রহণ...More
SIR-এর শুনানির বাড়ছে সময়সীমা? ECI-র কাছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি CEO দফতরের। SIR নথি হিসাবে গ্রাহ্য হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেটও। DM, ADM, SDO-র দেওয়া সার্টিফিকেটই গ্রহণ করা হবে। শুনানির শেষলগ্নে জানাল কমিশন। এখনও পুরো পারিশ্রমিক পাননি BLO-সহ আধিকারিকরা। ফান্ড রিলিজের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি BLO ও ভোটকর্মী ঐক্য়মঞ্চের। প্রধানদের বিরুদ্ধে ঘন ঘন অনাস্থা ঠেকাতে বিধানসভায় পাস পঞ্চায়েত সংশোধনী বিল। বোর্ড গঠনের ৩ বছরের মধ্যে অনাস্থা প্রস্তাব নয়। এবার MIM-সিপিএম জল্পনা? আলোচনার জন্য ফোন এসেছে সিপিএম নেতৃত্বের কাছ থেকে। দাবি MIM নেতৃত্বের। কোন বাম নেতৃত্ব, সেটা জানলে ভাল হয়। দাবি উড়িয়ে পাল্টা সুজনের। এবার কি টিকিট পাবেন মদন মিত্র? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়কের। পদ্মের টিকিটে আর ভোটে লড়বেন না কার্শিয়ঙের বিধায়ক। ক্ষোভ উগরে দিয়ে জানালেন বিষ্ণুপ্রসাদ শর্মা। বিধানসভা ভোটে দাঁড়াতে চান না চিরঞ্জিত। জানিয়েছেন দলনেত্রীকেও। দাবি বারাসাতের তৃণমূল বিধায়কের। উলুবেড়িয়ার রাজাপুরে দুষকৃতী দৌরাত্ম। বাড়ি ফেরার পথে সকুটার থামিয়ে সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই। এক রাউন্ড গুলি। লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ টাকা লুঠ। রাজস্থানের কোটায় ভেঙে পড়ল রেস্তোরাঁ। ধ্বংসসতূপে চাপা পড়ে পশ্চিমবঙ্গের এক জনের মৃত্যু। আহত আরও অন্তত ৭ জন। দ্রুতগতিতে উদ্ধারকাজ।
West Bengal News Live: ভোটের আগে উত্তপ্ত কুলতলি, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ
ভোটের আগে উত্তপ্ত কুলতলি। তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত বেশকয়েকজন। দুই পক্ষের সংঘর্ষে জখম বেশ কয়েকজন। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ।