West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
West Bengal News Live: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল। সুখেন্দুশেখর, প্রকাশচিক, সুস্মিতা দেবের পথে এবার কোয়েল মল্লিক।

প্রেক্ষাপট
সুপ্রিম কোর্টে অস্বস্তি বহাল জ্ঞানেশ কুমারের। অভিযোগের উত্তর দিতে দেওয়া হল ৭ দিন সময়। পাঠানো হল নোটিস। কেন্দ্রীয় সরকারকেও নোটিস। অন্তর্বর্তী নির্দেশ দিল না আদালত।শুনানিতে একগুচ্ছ অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনারের...More
অবশেষে এনক্লোজারের গণ্ডি পেরিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রকৃতির পথে পা বাড়াল বাঘিনী। গত ২ অক্টোবর ২৫ মাইল সংলগ্ন জঙ্গলে তৈরি এনক্লোজারের গেট খুলে দেওয়া হলেও প্রায় দুদিন ধরে সেখান থেকে বের হয়নি বাঘিনী। এনক্লোজারের ভিতরেই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল সে। হরিণের মাংস খাওয়ার পাশাপাশি জলাধারের জলও পান করছিল বাঘিনী। রবিবার বিকেল ৫:৪০ নাগাদ অবশেষে সেই অপেক্ষার অবসান হয়। এদিন এনক্লোজার ছেড়ে জঙ্গলের স্বাভাবিক পরিবেশে চলে যায় বাঘিনী।
উড়ান ২.০ প্রকল্পে রাজ্যে তৈরি হবে নতুন চারটি বিমানবন্দর। হাসিমারা, বালুরঘাট, কলাইকুণ্ডা ও পুরুলিয়ার ছররায় ওই বিমানবন্দরগুলি তৈরি হবে। নবান্নে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষর হল মউ। বিগত তৃণমূল সরকারের সমালোচনার শোনা গেল দু'জনের মুখে। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।