West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

West Bengal News Live: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। বহু প্রাচীন প্রথা মেনে, এখানে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় কাঁধে চাপিয়ে।

Advertisement

সোহিনী চক্রবর্তীLast Updated: 09 Nov 2026 11:50 PM

প্রেক্ষাপট

রাজ্য়ে ফের এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে ধৃত অভিযুক্তকে গুলি, নিহত যুবক। কালীপুজোয় শব্দবাজির দাপট। কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি শব্দবাজি। কখন...More

West Bengal News Live: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক পরেশরাম দাস প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশনাল গ্রুপ মমতা তৃণমূলের এই বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক। ধর্ষণের অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'পালাচ্ছিলেন মুম্বইতে। যদি... ওনার বিরুদ্ধে অভিযোগ সত্য নিশ্চয় ? পালাবেন কেন ? অভিযোগ যদি মিথ্যে হতো, তাহলে ওনার মোকাবিলা করতে হতো। ওনার নিজের ফেস করা উচিত ছিল। পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়।' 

Continues below advertisement
West Bengal News Live Updates: বিজেপির গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হাওড়ার ভূতবাগান এলাকা, কালীপুজোয় মন্ত্রীর যাওয়া নিয়ে শাসকদলের মধ্যে অশান্তি

বিজেপির গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হাওড়ার ভূতবাগান এলাকা। কালীপুজোয় মন্ত্রীর যাওয়া নিয়ে শাসকদলের মধ্যে অশান্তি। ৪ তারিখের পর যারা বিজেপিতে গিয়েছে তাদের পুজোয় গিয়েছেন মন্ত্রী উমেশ রাই, অভিযোগ বিজেপির। কালীপুজোর রাতে হাওড়ার কোনা ভূতবাগান এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধে। 

Continues below advertisement
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.