তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ, এখন প্রত্যাখ্যানের জন্যে তৈরি। মালদায় আসার আগে ফের চড়া সুর প্রধানমন্ত্রীর। মানুষ বিজেপিকে চায় বলে দাবি। ভোটের আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী। সূচনা করবেন হাওড়া-গুয়াহাটি প্রথম বন্দে ভারত...More
তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ, এখন প্রত্যাখ্যানের জন্যে তৈরি। মালদায় আসার আগে ফের চড়া সুর প্রধানমন্ত্রীর। মানুষ বিজেপিকে চায় বলে দাবি। ভোটের আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী। সূচনা করবেন হাওড়া-গুয়াহাটি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। মালদা স্টেশনে পরিদর্শন করলেন রেলমন্ত্রী। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে সিএএ-ওয়াকফের দুঃস্বপ্ন ফিরল বেলডাঙায়। ঘণ্টার পর ঘণ্টা রেল, জাতীয় সড়ক অবরোধ। নীরব দর্শক পুলিশ! প্রতিবাদের নামে বেলডাঙায় তাণ্ডব। মহিলা সাংবাদিককে তাড়া করে মার, চিত্র সাংবাদিকও আক্রান্ত! সকাল থেকে হাত গুটিয়ে শুধু দেখল পুলিশ! বেলডাঙায় সাংবাদিককে মার, কড়া নিন্দায় রাজ্যপাল। আইনশৃঙ্খলার চরম অবনতি। আইনের শাসন প্রতিষ্ঠা করা পুলিশের কাজ। দ্রুত উপযুক্ত পদক্ষেপ করা উচিত সরকারের। বার্তা আনন্দ বোসের। ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, বিহার-দিল্লি-গুজরাতের প্রসঙ্গ টেনে আক্রমণে মমতা-অভিষেক। ঝাড়খণ্ডের সঙ্গে তো ভালো সম্পর্ক, নীরবতা নিয়ে প্রশ্ন বিজেপির। এসআইআরের শুনানির নামে হয়রানির অভিযোগ, বিক্ষোভ-অবরোধ। ভাঙড়ে বিএলওদের বিডিও অফিস অভিযানে ধুুন্ধুমার। নন্দীগ্রাম, বীরভূমে গণ ইস্তফা। এসআইআর শুনানিতে আরও ৪দিন। ১৬ থেকে ১৯-বিজেপি দশের বেশি ফর্ম সেভেন নিয়ে গেলেই অভিষেকের দাওয়াই। রাজ্যে আসুন, ঘুরে দেখুন, মুখ্য নির্বাচন কমিশনার। এসআইআর নিয়ে চাপ বাড়িয়ে ফের দাবি বিজেপির। রাজ্যপালকেও পথে নামার আবেদন। ফর্ম সেভেন জমা নিতেই হবে, অভিষেকের হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি শমীকের। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। চার অফিসার, এক কর্মীর বিরুদ্ধে FIR প্রত্যাহারের আর্জিতে CEO দফতরে চিঠি রাজ্যের। চিঠি কমিশনে পাঠানো হয়েছে। খবর CEO দফতর সূত্রে। জার্সি বদলে সিপিএমের হার্মাদ এখন বিজেপির জল্লাদ। মেদিনীপুর থেকে ফের ১৫-০ করার ডাক অভিষেকের। উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে সামনে আসার চ্যালেঞ্জ। ভোটার তালিকা তৈরি না হলে রাষ্ট্রপতি শাসন। চাকদার সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দুর। কয়লা পাচারের কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, এবার ১০০ কোটির মানহানির মামলা শুভেন্দুর। নিজে কুকথখা বললে মনে থাকে না, খোঁচা কুণালের। ১ ফেব্রুয়ারি হুমায়ুনের ব্রিগেড সমাবেশ বাতিল। সেনার অনুমতি না মেলার দাবি, জানুয়ারির শেষে মুর্শিদাবাদেই সভার প্রস্তুতি। ভোটের রাজ্যে এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির। বিতর্কের জেরে চিকিৎসক নিয়োগের তফশিলি জাতির প্যানেল স্থগিত। আর জি কর আন্দোলনের সময় সাসপেন্ড চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস থাকাতেই কি বাতিল প্যানেল? স্পষ্ট করেনি হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সুজয় পাল। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল। অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। বিবি গাঙগুলি স্ট্রিটের পর তপসিয়া। ২দিনের মধ্যে ফের আসবাবপত্রের কারখানায় বিধ্বংসী আগুন। ছড়িয়ে পড়ল পাশের গ্যারাজে। কোমায় থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন নিপা-আক্রান্ত কাটোয়ার নার্স। করোনার মতো গাইডলাইন সরকারের। সংস্পর্শে এলে ২১ দিনের হোম কোয়ারেন্টিনে।