West Bengal News Live Updates: ভোটের আগে সিপিএমে ধাক্কা, তৃণমূলে প্রতীক উর রহমান

West Bengal News: সব গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 21 Feb 2026 11:26 PM

প্রেক্ষাপট

আমলা নয়, এসআইআর প্রক্রিয়া তত্ত্বাবধানে এবার বিচারকরাও, সঙ্গে প্রাক্তনরাও। নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের।সাহায্যে কমিশন-রাজ্য নিযুক্ত অফিসাররা। নিরুপায় হয়েই ব্যতিক্রমী পরিস্থিতিতে এই নির্দেশ, এছাড়া আর উপায় ছিল না। এসআইআরে জুডিশিয়াল অফিসারদের যুক্ত...More

West Bengal News: SIR-নিষ্পত্তিতে বিচারক নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টের, NDPS ও পকসো মামলার বিচারকদের তালিকা প্রকাশ

SIR-নিষ্পত্তিতে বিচারক নিয়োগের তালিকা প্রকাশ হাইকোর্টের। NDPS ও পকসো মামলার বিচারকদের তালিকা প্রকাশ। তালিকায় আরও অন্যান্য মামলার বিচারকরাও। সোমবার থেকে কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের। রাজ্যের বিচারবিভাগীয় সচিবকে চিঠি হাইকোর্টের রেজিস্ট্রারের। 'জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন NDPS ও পকসো মামলার ১০০ জন বিচারক'। 'অন্যান্য কোর্ট থেকে আরও ১৫০জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন', আপাতত ২৫০জন জুডিশিয়াল অফিসার নিয়োগ সম্ভব বলে মনে করছে হাইকোর্ট, খবর সূত্রের। কাল জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক।