West Bengal News Live Updates: রামনবমীর একদিন আগে থেকেই শুরু হয়ে গেল শোভাযাত্রা, হাওড়ার সাঁকরাইলে মিছিলে দেখা গেল অস্ত্র

WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 05 Apr 2025 11:59 PM

প্রেক্ষাপট

কাল রামনবমী। শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ। অশান্তি রুখতে কড়া পুলিশ। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট। দায়িত্বে ২৯ জন IPS। কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি...More

WB News Live: মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা

রামনবমী উদ্ যাপন ঘিরে শাসক-বিরোধী তৎপরতা তুঙ্গে। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

West Bengal News Live: রামনবমীতে কেউ শক্তি প্রদর্শন করতে এলে, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়কের

রামনবমীতে কেউ শক্তি প্রদর্শন করতে এলে, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর।