West Bengal News Live Updates: স্যালাইনকাণ্ডে তোলপাড়, ১২ চিকিৎসক সাসপেন্ড, সিআইডি তদন্তের নির্দেশ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

প্রেক্ষাপট
প্রসূতিমৃত্যুতে গাফিলতি হয়েছে। অস্ত্রোপচারের পদ্ধতি ঠিকমত অনুসরণ করা হয়নি। চিকিৎসকরা দায়িত্ব পালন করলে বাঁচানো যেত প্রসূতিকে, দাবি মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের ৮ ঘণ্টা ডিউটির কথা মনে করালেন মুখ্যমন্ত্রী। একই সময়ে সরকারি ও বেসরকারি...More
গোয়ালপোখরের পর ডোমকল, ফের আক্রান্ত পুলিশ। ডোমকলের আলিনগরে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাই। আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গিয়ে আক্রান্ত পুলিশ। SI-কে ধারালো অস্ত্রের কোপ মেরে আসামি ছিনতাই। পুলিশের ওপর হামলায় মূল অভিযুক্ত-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, এখনও অধরা আসামি।
গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট, এখনও অধরা আসামি। ২৪ ঘণ্টা পরও এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। হেফাজতে থাকা বন্দির কাছে অস্ত্র এল কীভাবে? কোথায় নজরদারি? এখনও অধরা ২০১৮-র খুনের মামলার আসামি সাজ্জাক আলম। সাজ্জাক আলম ও তার সহযোগী আব্দুল হুসেনের নামে পুরস্কার ঘোষণা। ২ জনের ছবি দিয়ে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় চম্পট দেয় আসামি। পুলিশকে গুলি করে চম্পট দেয় সাজ্জাক আলম।