West Bengal News Live Updates: ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 16 Mar 2025 11:50 PM

প্রেক্ষাপট

নেত্রীর অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেকের প্রত্যাবর্তন। মেগা-বৈঠকে 'আমাদের সবার নেতা' বলে সম্মোধন সুব্রত বক্সীর। রাজ্য নেতৃত্বে অভিষেকে কামব্যাক। উচ্ছ্বসিত অনুগামীরা। অভিষেকের হাতেই দলের রাশ। মানতে হল...More

WB News Live: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে কুনাল ঘোষের পোস্ট, ধুন্ধুমার বাঁধল তৃণমূলের অন্দরে !

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। তা নিয়ে সোশাল মিডিয়ায় কার্যত ধুন্ধুমার বাঁধল তৃণমূলের অন্দরে! তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। অন্যদিকে, নয়না বন্দ্যোপাধ্যায়ের দাবি, একদম সুস্থ আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় পোস্ট-যুদ্ধের নেপথ্যে রয়েছে দলের পোস্ট। কটাক্ষ করেছে বিজেপি।