West Bengal News Live Updates: কাল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 06 Sep 2025 03:02 PM

প্রেক্ষাপট

১৪ লক্ষ ফেললেই সকুলে চাকরি। প্রশ্ন ফাঁসের অভিযোগ করে ফেসবুকে পোস্ট। সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে চন্দ্রকোণায় বিজেপি কর্মী গ্রেফতার। নিয়োগ পরীক্ষার প্রশ্নও বিক্রির অভিযোগ। মিলছে ৫০ হাজার টাকায়, আছে অডিও টেপ,...More

WB News Live: পানিহাটিতে কাউন্সিলরের 'দাদাগিরি'! ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ

পানিহাটিতে কাউন্সিলরের 'দাদাগিরি'! ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ। পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে অভিযোগ। দোকানের পাশে ড্রেনের ওপর স্ল্যাব ছিল, দাবি ইমারতি ব্যবসায়ীর। না জানিয়ে কাউন্সিলরের লোকজন ভেঙে দিয়েছে, অভিযোগ ব্যবসায়ীর। অন্যায়ভাবে স্ল্যাব ভেঙে দিয়েছে কাউন্সিলরের লোকেরা, অভিযোগ ব্যবসায়ীর। পুরপ্রধানকে লিখিত অভিযোগ ইমারতি ব্যবসায়ীর। ড্রেনের সমস্যা হচ্ছিল সেই কারণেই ভাঙা হয়েছে, পাল্টা দাবি কাউন্সিলরের।