West Bengal News Live Updates: 'রাজ্যপালের কাজের সমালোচনা করে যাব, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, এটা প্রমাণ করেছেন', বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 16 Nov 2025 11:39 PM

প্রেক্ষাপট

রাজ্যপালকে বেনজির আক্রমণ কল্যাণের। রাজ্যপালকে বলুন, বিজেপির ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখেন। সবাইকে বোমা-বন্দুক দিয়ে বলছেন তৃণমূলকে মেরে এসো। রাজভবনের দরজা খোলা। সবাই এসে দেখুন অস্ত্র আছে কিনা, থাকলে তদন্ত হোক।...More

WB News Live Updates: খড়দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পুলিশের একাংশকে নিশানা করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

খড়দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পুলিশের একাংশকে নিশানা করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশ কার দালালি করছে বুঝতে পারছি না বলে মন্তব্য করেন খড়দার তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী। ড্রামাবাজি বলে পাল্টা কটাক্ষ করেছেন শুভেনদু অধিকারী।