West Bengal News Live Updates: নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
ABP AnandaLast Updated: 30 Nov 2024 03:44 PM

প্রেক্ষাপট
ওপারে হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত, বাংলাদেশি রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত মানিকতলার নার্সিংহোমের। বাংলাদেশকে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া স্থগিতের ডাক শুভেন্দুর। হিন্দুদের উপর হামলায় নিষ্ক্রিয়, কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের প্রতিবাদ। হিংসাকে সমর্থন...More
ওপারে হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত, বাংলাদেশি রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত মানিকতলার নার্সিংহোমের। বাংলাদেশকে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া স্থগিতের ডাক শুভেন্দুর। হিন্দুদের উপর হামলায় নিষ্ক্রিয়, কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের প্রতিবাদ। হিংসাকে সমর্থন নয় বলে সুরক্ষায় দিল্লির হস্তক্ষেপ দাবি। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরে শোকজের জবাব দিয়েও হুমায়ুন আছেন হুমায়ুনেই। ফের নিশানায় কল্যাণ। হুমায়ুন-কাণ্ডের মধ্যেই বিতর্কে তৃণমূলের ২ সাংসদ। অনুমতি ছাড়াই বাংলাদেশ নিয়ে মুলতুবি প্রস্তাব আনার চেষ্টা সৌগতর। লাস্ট বেঞ্চে বসতে চেয়ারম্যানকে চিঠি সুখেন্দুর। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের বেনজির লড়াই। সভাপতি পদের নির্বাচনে হার বাবুনের, জিতলেন অজিত গোষ্ঠীর চন্দন রায়চৌধুরী। মানিক-জীবন-অর্পিতার পরে এবার কুন্তল। নিয়োগ দুর্নীতি-মামলায় ২ বছর পর সিবিআইয়ের মামলাতেও সুপ্রিম কোর্টের জামিন। কী শর্তে, ঠিক করবে নিম্ন কোর্ট। কলেজের কাছেই দেদার উত্তরপত্র বিলি। ফার্মাসিস্টের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আরামবাগে তুলকালাম। দালালদের আটকে বিক্ষোভ। এবার রূপশ্রী প্রকল্পেও দু্র্নীতি? বীরভূমে বিবাহিতাদেরও টাকা পাইয়ে দিতে অবিবাহিত শংসাপত্র দেওয়ার অভিযোগ। অভিযুক্ত খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ইউপিআইয়ের মাধ্যমেও ঘুষ নিতেন আশিস পাণ্ডে। আর জি কর-দুর্নীতিকাণ্ডের প্রথম চার্জশিটে বিস্ফোরক সিবিআই। তালিকায় সন্দীপ-সহ ৫জনের নাম। শীতের শুরুতে আরও ভয় দেখাচ্ছে ডেঙ্গি। ২দিনে গড়িয়ার বাসিন্দা স্বাস্থ্যকর্মী-সহ ৩জনের মৃত্যু। ৭দিনে নতুন করে রাজ্যে হাজারের বেশি আক্রান্ত।
WB News Live Updates: শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জেলায় ফিরেই ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। প্রয়োজনে রেজিনগর, বেলডাঙা দুই কেন্দ্র থেকেই দাঁড়াব। জিতে দেখাব যে মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে এক চুলও সরব না। দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে মুর্শিদাবাদের উন্নয়ন। ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।