LIVE NEWS UPDATE : 'দেশবাসী যা চাইছেন, সেটাই হবে', হুঙ্কার রাজনাথের, পরপর বৈঠকে মোদি
West Bengal LIVE News Update : ভবিষ্যতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশের ইঙ্গিত রাজ্যপালের।
ABP AnandaLast Updated: 05 May 2025 03:18 PM

প্রেক্ষাপট
আজ যা যা খবরে নজর -১১দিন পার, পাকিস্তানের হাতে বন্দি হুগলির বিএসএফ জওয়ান। এবার পাল্টা ভারতের হাতে পাক রেঞ্জার। রাজস্থান সীমান্ত পেরিয়ে ঢুকতেই বিএসএফের হাতে পাকড়াও। এদিকে কবে মুক্তি পাবেন...More
আজ যা যা খবরে নজর -১১দিন পার, পাকিস্তানের হাতে বন্দি হুগলির বিএসএফ জওয়ান। এবার পাল্টা ভারতের হাতে পাক রেঞ্জার। রাজস্থান সীমান্ত পেরিয়ে ঢুকতেই বিএসএফের হাতে পাকড়াও। এদিকে কবে মুক্তি পাবেন রিষড়ার BSF জওয়ান? পথ চেয়ে পিকে সাউয়ের পরিবার। চোখের সামনে স্বামীকে গুলি। এখনও আতঙ্কে পহেলগাঁওয়ে নিহত বেহালার সমীর গুহর স্ত্রীর। মুখে সেই কথা, 'ওরা কলমা পড়তে বলল। বলল মোদিকা আদমি হ্যায়? ' এছাড়াও তুললেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কেন সেদিন বৈসরনে ছিল না নিরাপত্তাবাহিনী, প্রশ্ন স্বামীহারার। মুর্শিদাবাদে দাঙ্গা নিয়ে রাজ্যপালের রিপোর্ট। পরিস্থিতির লাগাতার অবনতি হলে, ভবিষ্যতে প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশের ইঙ্গিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সুপারিশ বোসের। ভবিষ্যতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশের ইঙ্গিত রাজ্যপালের। মুর্শিদাবাদের হিংসা নিয়ে রিপোর্ট শাহকে, আজই মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী।
WB News Live : ফের হামলার ছক? ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।
পুঞ্চের সুরানকোটে জঙ্গি ঘাঁটির হদিশ। উদ্ধার ৫টি IED, পাউডার জাতীয় বিস্ফোরক। ফের হামলার ছক? ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।