West Bengal News : মেদিনীপুর কলেজে ভর্তি নিয়ে তুলকালাম, TMCP-SFI-র মধ্যে বচসা-হাতাহাতি

ফের হাইকোর্টে রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা। সঙ্গে আরও খবর

ABP AnandaLast Updated: 11 Jul 2025 03:23 PM

প্রেক্ষাপট

নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই   অংশ নিতে পারবে না 'দাগি'রাSSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের পর এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও জোর ধাক্কা খেল রাজ্য সরকার। এযাত্রায়ও ফাঁক গলিয়ে বের করে আনা...More

Malda News : শাসক দলের নেতার পর কর্মী খুন, এবার ইংরেজবাজার

ভাঙড়ের পর ইংরেজবাজার। শাসক দলের নেতার পর কর্মী খুন। ইংরেজবাজারে জন্মদিনের পার্টিতে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আহত আরও ৩।

WB News Live : চিকিৎসককে হুমকি বিতর্কে ফেসবুক পোস্ট শ্রীময়ীর

চিকিৎসককে হুমকি বিতর্কে মুখ খুললেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী। চিকিৎসককে হুমকি বিতর্কে ফেসবুক পোস্ট শ্রীময়ীর। চিকিৎসকের বিরুদ্ধেই পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ শ্রীময়ীর। 'বৃদ্ধাকে নিয়ে চিকিৎসা করাতে গেছি, দাদাগিরি করতে যাইনি, উনি আমাদের হ্যারাস করে, নিজেই ইনিয়ে বিনিয়ে গল্প করেছেন', ফেসবুক পোস্টে অভিযোগ শ্রীময়ীর