West Bengal News Today Live Updates: রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা

Bengal News Today Live Updates: আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ। মন্ত্রী হতে পারেন তাপস, শঙ্কর, অর্জুন, জগন্নাথ, শারদ্বত, ইন্দ্রনীল খাঁ, অশোক দিন্দা, গৌরীশঙ্কর ঘোষ, মালতি রাভা।

Advertisement

ABP AnandaLast Updated: 01 Jun 2026 04:07 PM

প্রেক্ষাপট

আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ। মন্ত্রী হতে পারেন তাপস, শঙ্কর, অর্জুন, জগন্নাথ, শারদ্বত, ইন্দ্রনীল খাঁ, অশোক দিন্দা, গৌরীশঙ্কর ঘোষ, মালতি রাভা। কলকাতা রওনা গার্গী দাস ঘোষের। মথুরাপুরে তৃণমূল সাংসদের অফিসে আছড়ে...More

West Bengal News Today Live Updates: ঋতব্রতকে তৃণমূলই জায়গা করে দিয়েছিল, সাংসদ করেছিল : কুণাল ঘোষ

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। সই জাল বিতর্কে ২ বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। অন্যদিকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলছেন, 'এরা কেউ নির্দলে জেতেনি, এরা তৃণমূলের প্রতীকে জিতেছে। এতই যদি খারাপ দল হয়, তাহলে কেন ভোটে দাঁড়িয়েছিলেন? আজ দলটা বিরোধীপক্ষে বসছে বলে দলটা খারাপ হয়ে গেল? দলকে বলার আগে সরকারপক্ষকে বলতে গিয়ে ভাল সাজতে যাওয়া এটা ঠিক না। এতবড় বিশ্বাসঘাতকতা, এটা হতে পারে না। অভিযোগ থাকলে তো আগে দলকে জানাবেন। সরকারপক্ষকে চিঠি এটা সাধারণ মানুষ কীভাবে নেবে বিষয়টা? একটা বৈঠকের পর সঙ্গে সঙ্গে চিঠি? ঋতব্রতকে তৃণমূলই জায়গা করে দিয়েছিল, সাংসদ করেছিল। সবসময়ই ক্ষমতার গুডবুকে থাকতে হবে? দল বিরোধী হয়েছে, শাসকের কাছে ভাল সাজতে হবে? নেত্রীকে চিঠি দিতে পারতেন, চিঠি দিচ্ছেন স্পিকারকে? মমতার দয়ায় জিতে স্পিকারকে চিঠি দিচ্ছেন। শুরুতেই দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকা। আমি নিজে দুটো সই করেছি। ব্লক লেটারে নিজের নাম লিখেছি, তারপর সই করেছি, দুটো নাম। বদসঙ্গে পড়েছে সন্দীপন সাহা। ঋতব্রতকে সিপিএম বহিষ্কার করে তৃণমূল বহিষ্কার করে। এদের বিশ্বাস করবেন না, ঋতব্রতর আগের ভিডিও ছাড়লে দলের নৈতিকতা বেরিয়ে যাবে।' 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.