কলকাতা: ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড। কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবে যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজ। কাটা হল চোখের চারপাশের ১৪টি সেলাইপায়ের চোটের অবস্থাও ভাল, কেপিসি হাসপাতাল সূত্রে...More
কলকাতা: ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড। কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবে যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজ। কাটা হল চোখের চারপাশের ১৪টি সেলাইপায়ের চোটের অবস্থাও ভাল, কেপিসি হাসপাতাল সূত্রে খবর। আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয়েছে ইন্দ্রানুজকে, হাসপাতাল সূত্রে খবর। শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ইন্দ্রানুজের বাবাকে নিয়ে নাগরিক মিছিল। যাদবপুরকাণ্ডে চড়ছে পারদ, প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক। মিছিলের ডাক দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা। পড়ুয়াদের উপর আক্রমণ, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক। আলোচনায় বসতেই হবে কর্তৃপক্ষকে, সোমবার দুপুর পর্যন্ত ডেডলাইন। এর মধ্যে কেউ আলোচনায় না বসলে, প্রশাসনিক শাটডাউনের হুঁশিয়ারি। হাসপাতালে ভারপ্রাপ্ত উপাচার্য, আজই রাজভবনে বৈঠকে বোসের তলব। রাজভবনে উপাচার্যের যাওয়া নিয়ে জল্পনার মধ্যেই পড়ুয়াদের ডেডলাইন।'যাদবপুরে অচলাবস্থা পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। ব্রাত্য বসু এতদিন ধরে শিক্ষামন্ত্রী রয়েছেন, ভোটের আগে যাদবপুরে যাওয়ার কেন প্রয়োজন হল? বাম-তৃণমূল কংগ্রেসের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। বামেদের শক্তিশালী করতে রাজনৈতিক কৌশল। বামেদের জাগানোর চেষ্টা চলছে যাতে হিন্দু ভোট কাটতে পারে', আক্রমণ সুকান্ত মজুমদারের। 'ছাত্র আন্দোলন আমরাও করেছিলাম, কিন্তু এরকম পরিস্থিতি কোনওদিন তৈরি হয়নি। রাজ্যের মন্ত্রী যাবেন, তাঁকে এভাবে হেনস্থা করা হবে, ছাত্রদের বোঝা উচিত। মন্ত্রীর অসীম ধৈর্য, আহত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন মন্ত্রী, তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসা করব', প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।২ দিনের মধ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মুখে ফের যাদবপুরকাণ্ডে গুরুতর গাফিলতির প্রসঙ্গ। 'আবার বলছি যাদবপুরকাণ্ডের সময় মন্ত্রী নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। এমন হয়নি যে প্রচুর লোক এসে মন্ত্রীর উপর হামলা করেছে। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীর সংখ্যাও অপ্রতুল ছিল না। জানতে চাইব মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন?' যদি সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিরা ১ বার পদ গ্রহণ করেন, তাহলে তাঁকে প্রোটোকল তো মানতেই হবে', মন্তব্য হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সব জায়গায় তো PSO নিয়ে প্রবেশ করা সম্ভব হয় না, উত্তরে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুর নিয়ে মামলার শুনানি ১২ মার্চের পরিবর্তে ১৩ মার্চ করার আবেদনের শুনানিতে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরও পড়ুন: Mamata Shankar: নিজের আত্মসম্মান আর মর্যাদা বজায় রাখলে, কেউ খারাপ প্রস্তাব দিতে পারে না