ময়ূখ ঠাকুর চক্রবর্তী , কলকাতা : ফের রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। এক নির্দেশে ৩৩ জন আইপিএস (IPS) অফিসারের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই রদবদলে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে। পাশাপাশি বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের দফতরেও পরিবর্তন করা হয়েছে। 

Continues below advertisement

 সুপ্রতিম সরকারকে বদলি

সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ADG, CID পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ADG, টেলিকম পদে পাঠানো হয়েছে। রাজ্যের গোয়েন্দা দফতর প্রধান ছিলেন সুপ্রতিম সরকার। নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। 

Continues below advertisement

 বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার বদল 

এছাড়া বদলি করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ত্রিপুরারী অথর্বকে। তাঁর জায়গায় বিধাননগরের নতুন পুলিশ কমিশনার (CP) হিসেবে দায়িত্ব পাচ্ছেন অমিত কুমার রাঠৌর।জেলার পুলিশ প্রশাসনেও একাধিক পরিবর্তন হয়েছে। কোচবিহারের নতুন পুলিশ সুপার (SP) হিসেবে নিয়োগ করা হয়েছে মণীশ জোশীকে। অন্যদিকে দার্জিলিংয়ের নতুন পুলিশ সুপার হচ্ছেন জগন্নাথ রাও শ্রীকান্ত।       

বারুইপুর-কাণ্ডের পর সেখানেও পুলিশে রদবদল

বারুইপুর-কাণ্ডের পর সেখানেও পুলিশের রদবদল করা হয়েছে। বারুইপুরের অ্যাডিশনাল SP জোনাল পদ থেকে পিনাকি দত্তকে বদলে আনা হল বারুইপুরের অ্যাডিশনাল SP DIB পদে। বারুইপুর-কাণ্ডে, SIT-এর মাথায় রয়েছেন তিনিই। 

এর আগে বারুইপুর-কাণ্ডে, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠায় পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল SP অতীশ বিশ্বাসকে আনা হয়েছিল দায়িত্বে। বিশেষত বারুইপুরে কাজের অভিজ্ঞতা থাকায় তাঁকে আনা হয়েছিল। এবার সেই অতীশ বিশ্বাসকেই অ্যাডিশনাল SP জোনাল পদের দায়িত্ব দেওয়া হল। 

মূলত বারুইপুর-কাণ্ডের জেরে আইনশৃঙ্খলাজনিত সমস্যার জেরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায়, তারই জেরে এই বদলি বলে মনে করছে পুলিশ মহলের একাংশ। যদিও পুলিশের দাবি গোটাটাই রুটিন বদলি।

নিচে বদলি সংক্রান্ত সম্পূর্ণ তালিকায় দেওয়া হলপশ্চিমবঙ্গে IPS ও WBPS অফিসারদের বদলির তালিকা  

ক্র. নংঅফিসারের নামবর্তমান পদনতুন পদ
নটরাজন রমেশ বাবু, IPSডিরেক্টর জেনারেল, কারা সংশোধন দফতরডিরেক্টর জেনারেল ও আইজিপি, CID (অতিরিক্ত দায়িত্বে কারা সংশোধন দফতরের ডিজি)
সুপ্রতিম সরকার, IPSঅতিরিক্ত ডিরেক্টর জেনারেল ও আইজিপি, CID (অতিরিক্ত দায়িত্বে ADG, IB)অতিরিক্ত ডিরেক্টর জেনারেল, টেলিকমিউনিকেশন
কে. জয়রামন, IPSADG ও IGP, উত্তরবঙ্গ অঞ্চলডিরেক্টর, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস
ত্রিপুরারি অথর্ব, IPSপুলিশ কমিশনার, বিধাননগরADG, ট্রাফিক ও রোড সেফটি
আনন্দ কুমার, IPSADG ও IGP, লিগ্যালADG ও IGP, পশ্চিমাঞ্চল (Western Zone)
বিশাল গর্গ, IPSADG ও IGP, পশ্চিমাঞ্চলADG ও IGP, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB)
প্রবীণ কুমার ত্রিপাঠী, IPSআইজি, STFআইজি, হোম গার্ড
সুকেশ কুমার জৈন, IPSআইজি, CCWআইজি, উত্তরবঙ্গ অঞ্চল
সুধীর কুমার নীলকান্তম, IPSআইজি, CIFআইজি, STF
১০রাঠোর অমিতকুমার ভারত, IPSডিআইজি, রায়গঞ্জ রেঞ্জপুলিশ কমিশনার, বিধাননগর (DIG পদমর্যাদায়)
১১ডেভিড ইভান লেপচা, IPSডিআইজি, ট্রাফিকডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ
১২ভি. এস. আর. অনন্তনাগ, IPSযুগ্ম পুলিশ কমিশনার (প্রশাসন), কলকাতাএকই পদে থেকে অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার, STF
১৩দীনেশ কুমার, IPSযুগ্ম পুলিশ কমিশনার, SIT, কলকাতাডিআইজি, বারাসাত রেঞ্জ (অতিরিক্ত দায়িত্বে DIG, STF)
১৪প্রদীপ কুমার যাদব, IPSDC, ৪র্থ ব্যাটালিয়ন, কলকাতাডিসি, সাইবার, কলকাতা
১৫অরিন্দম সরকার, IPSDC, KAP ২য় ব্যাটালিয়নডিসি, পূর্ব বিভাগ, কলকাতা পুলিশ
১৬বিশপ সরকার, IPSএসপি, STFকমান্ড্যান্ট, নারায়ণী ব্যাটালিয়ন, কোচবিহার
১৭ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথরাও, IPSডিসি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতাএসপি, দার্জিলিং
১৮প্রতীক্ষা ঝাড়খারিয়া, IPSএসপি, দার্জিলিংডিসি, KAP ১ম ব্যাটালিয়ন
১৯জসপ্রীত সিং, IPSএসপি, কোচবিহারএসপি, CCW, পশ্চিমবঙ্গ

 

ক্র. নংঅফিসারের নামবর্তমান পদনতুন পদ
২০অম্লান কুসুম ঘোষ, IPSডিসি (উত্তর), হাওড়া পুলিশ কমিশনারেট (ডিসি, STF হিসেবে মনোনীত)ডিসি (উত্তর), হাওড়া পুলিশ কমিশনারেট পদেই বহাল
২১সৌম্যদীপ ভট্টাচার্য, IPSএসপি, STF, মালদাকমান্ড্যান্ট, SAP ১ম ব্যাটালিয়ন
২২পলাশ চন্দ্র ঢালি, IPSএসপি, STF, পশ্চিমবঙ্গকমান্ড্যান্ট, SSF, ব্যারাকপুর
২৩মনীশ জোশী, IPSডিসি, ট্রাফিক, কলকাতাএসপি, কোচবিহার
২৪অম্লান ঘোষ, IPSসিনিয়র স্টাফ অফিসার, হোম গার্ড অর্গানাইজেশনএসপি, STF (উত্তরবঙ্গ)
২৫রাজীব কুমার, IPSকমান্ড্যান্ট, SAP ১ম ব্যাটালিয়নডিসি, STF, কলকাতা
২৬সিদ্ধার্থ ধাপোলা, IPSডিসি, KAP ৪র্থ ব্যাটালিয়নএসপি, STF, পশ্চিমবঙ্গ
২৭সামির আহমেদ, IPSডিসি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকমান্ড্যান্ট, RAF ব্যাটালিয়ন, দাবগ্রাম, শিলিগুড়ি
২৮স্পর্শা নিলাঙ্গি, IPSডিসি, সাইবার, কলকাতা পুলিশডিসি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), কলকাতা
২৯পিনাকী দত্ত, WBPSঅতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), বারুইপুর পুলিশ জেলাঅতিরিক্ত পুলিশ সুপার, DIB, বারুইপুর পুলিশ জেলা
৩০সৌমিক সেনগুপ্ত, WBPSঅতিরিক্ত পুলিশ সুপার, DIB, বারুইপুর পুলিশ জেলাঅতিরিক্ত পুলিশ সুপার, CCW, পশ্চিমবঙ্গ
৩১অতীশ বিশ্বাস, WBPSঅতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), পূর্ব মেদিনীপুরঅতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), বারুইপুর পুলিশ জেলা
৩২শ্যামল কুমার মণ্ডল, WBPSঅতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), সুন্দরবন পুলিশ জেলা (মনোনীত)অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), পূর্ব মেদিনীপুর
৩৩অগ্নীশ্বর চৌধুরী, WBPSঅতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), পূর্ব মেদিনীপুরঅতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), সুন্দরবন পুলিশ জেলা