Jhargram SIR List: ২৮ ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List)। বিভিন্ন জেলায় নাম বাদ গেছে বহু মানুষের। নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। আর এই দু'ক্ষেত্রের সংখ্যা মেলালে মোট নাম বাদ গেছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। 

Continues below advertisement

এ তো গেল নাম বাদ পড়ার পরিসংখ্যান। রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআরের চূড়ান্ত তালিকায় ভুরি ভুরি নাম বাদ গেলেও ঝড়গ্রামে (Jhargram) যেন উলটপুরাণ। চূড়ান্ত তালিকায় ঝাড়গ্রামে বেড়েছে ভোটার সংখ্যা। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় ৫ হাজার ২৮৭ জন ভোটারের নাম যোগ হয়েছে। ভোটারের নাম যোগ হওয়ায় চূড়ান্ত তালিকায় ঝাড়গ্রামের ৯ লক্ষ ৭ হাজার ৩০১ জন ভোটার। ঝাড়গ্রামে এখনও বিবেচনাধীন ৬ হাজার ৬২৬ জনের নাম। উল্লেখ্য, এসআইআরের খসড়া তালিকায় ঝাড়গ্রামে ৫২ হাজার ৭৮৬জনের নাম বাদ গিয়েছিল। 

এসআইআরের চূড়ান্ত তালিকা ঘোষণার দিন বিকেল ৫টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকায় সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম বাদ গেছে। এছাড়াও বিবেচনাধীন রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। বলা হচ্ছে এরাই রয়েছে লজিকাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancy) তালিকায়।  

Continues below advertisement

লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের কী ভবিষ্যৎ? 

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে এমন ৬০ লক্ষের বেশি ভোটারের (Voter) নথি যাচাই করবেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশনের সেই কথা মতোই চলছে কাজ। আজ সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন জানিয়েছে যে নথি যাচাইয়ের পর যতটা যা নিষ্পত্তি হবে, ঠিক সেভাবেই নামগুলি প্রকাশ করে দেওয়া হবে।    অন্যদিকে, ভোটের মুখে মতুয়া (Matua) গড়ে নাম বাদ গেছে বহু ভোটারের। নাকাশিপাড়ায় বাদ গেছে ৩১২৪ ও কৃষ্ণনগরে বাদ গেছে ৩০৭৬ ভোটারের নাম। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur) বলেন, "পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় ৯০ শতাংশ মতুয়াদের ভোট কাটা গেছে।"