West Bengal News Live : ধেয়ে আসছে মান্থা, আজ সন্ধ্যায় অন্ধ্রে ল্যান্ডফলের সতর্কতা, বাংলাতেও দুর্যোগ?
৯ ডিসেম্বর বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৭ ফেব্রুয়ারি বেরোবে চূড়ান্ত তালিকা।
ABP AnandaLast Updated: 28 Oct 2025 03:29 PM

প্রেক্ষাপট
বেজে গেল ভোটের দামামা। আজ থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে শুরু SIR। মধ্যরাতেই ভোটার তালিকা ফ্রিজ। নাম দেখতে, কমিশনের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে ম্যাচিং লিঙ্কে। ৯ ডিসেম্বর বাংলার খসড়া ভোটার...More
বেজে গেল ভোটের দামামা। আজ থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে শুরু SIR। মধ্যরাতেই ভোটার তালিকা ফ্রিজ। নাম দেখতে, কমিশনের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে ম্যাচিং লিঙ্কে। ৯ ডিসেম্বর বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৭ ফেব্রুয়ারি বেরোবে চূড়ান্ত তালিকা। নাম না থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। কমিশন চায়, কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। খসড়া তালিকা প্রকাশের পরে ম্যাচিং না হলে, নোটিস দিয়ে ডেকে পাঠানো হবে। জানাল কমিশন। আপত্তি জানাতে ১ মাস সময়। ২০০২-র তালিকায় নিজের নাম বা মা-বাবার নাম থাকলে, লাগবে না কোনও নথি। কমিশনের ওয়েবসাইটে গিয়ে করতে হবে ম্যাচিং। বাংলায় SIR ঘোষণা করে জানাল কমিশন।
Kolkata News : পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্তই ফের শ্লীলতাহানিতে অভিযুক্ত
পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্তই ফের শ্লীলতাহানিতে অভিযুক্ত। জেল খেটে বেরনোর পর পাবে মহিলার শ্লীলতাহানির অভিযোগ নাসির খানের বিরুদ্ধে। তদন্তে পুলিশ।