বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : SIR আবহে AERO-BLO তীব্র বাদানুবাদ, ভাইরাল ভিডিও। AERO সৃজিতকুমার মিশ্রর সঙ্গে BLO সঞ্জয় মিদ্যার তর্কাতর্কি। AERO-BLO সংঘাত ঘিরে হলদিয়ার সুতাহাটায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য। সুতাহাটা বিডিও অফিসে ১৩ জন নতুন ভোটারের ফর্ম জমা করেন, দাবি BLO-র। এক যোগে ১০ জন বাতিল সংক্রান্ত ফোনে মেসেজ পান, অভিযোগ BLO-র। বাতিলের কারণ জিজ্ঞাসা করতেই মারমুখী হয়ে ওঠেন AERO, অভিযোগ BLO-র।
হঠাৎ করে বাতিলের কারণ জিজ্ঞাসা করাতেই উত্তপ্ত বাক্য বিনিময়, দাবি AERO-র। 'SIR প্রক্রিয়া নিয়ে আমরা চাপে আছি, দিনরাত এক করে কাজ করতে হচ্ছে। উনি হঠাৎ করে এসে জানতে চান কেন নামগুলো বাদ গেছে। তখন উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে সব মিটমাট হয়ে গেছে', বক্তব্য AERO তথা বিপর্যয় মোকাবিলা আধিকারিক সৃজিতকুমার মিশ্রর।
SIR আবহে, পূর্ব মেদিনীপুরের সুতাহাটা BDO অফিসে, চরম উত্তেজনা ছড়াল। প্রকাশ্যে এল একটি ভাইরাল ভিডিও। যেখানে একে অপরকে কার্যত আঙুল উঁচিয়ে শাসানি দিতে দেখা গেল খোদ BLO ও AERO-কে। ভোটার তালিকায় নাম তোলার নথি বাতিলকে কেন্দ্র করে, দুজনের মধ্যে শুরু হল তুমুল তর্কাতর্কি। যা ঘিরে জেলা রাজনীতিতেও পারদ চড়ল।
তুমুল তর্কাতর্কি! আঙুল উঁচিয়ে একে অপরকে শাসানি! ভোটার তালিকায় নাম তোলার নথি বাতিলকে কেন্দ্র করে, এভাবেই উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের সুতাহাটা BDO অফিসে। ভাইরাল হয়েছে সেই সময়ের ভিডিও। সেখানে দেখা যায়, AEROP সৃজিতকুমার মিশ্র টেবিলে বসে ছিলেন। তখনই তাঁর দিকে এগিয়ে যান BLO সঞ্জয় মিদ্দা দাস। এরপরই শুরু হয় তুমুল তর্কাতর্কি। ভিডিওতে সুতাহাটা ব্লকের AERO সৃজিতকুমার মিশ্রকে দেখা যাচ্ছে, তিনি হলেন, ওই ব্লকেরই বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক। যাঁর সঙ্গে তাঁর তুমুল বাকবিতণ্ডা হয়েছে, তিনি হলেন দুর্গাচকের BLO সঞ্জয় মিদ্যা দাস। দুর্গাচক নিউ পুনর্বাসন প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক তিনি।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, SIR প্রক্রিয়া চলাকালীন, কোনও কারণে বৈধ ভোটারের নাম বাদ গেলে, কিম্বা নতুন ভোটারের নাম তালিকায় তুলতে গেলে, FORM-6 পূরণ করতে হয়। BLO সঞ্জয় মিদ্দার দাবি, নিয়ম অনুযায়ী হলদিয়া বিধানসভা কেন্দ্রের কুমারচক এলাকার ১৩ জন নতুন ভোটারের জন্য সুতাহাটা BDO অফিসে FORM-6 জমা করেন তিনি। কিন্তু অভিযোগ, এরপর ১৩ জনের মধ্যে, ১০ জনের মোবাইল ফোনে নথি বাতিলের মেসেজ আসে। কিন্তু কেন নথি বাতিল করা হল? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার, সুতাহাটা BDO অফিসে হাজির হন সঞ্জয় মিদ্যা। এরপরই দু-জনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে AERO-র দাবি, SIR প্রক্রিয়ায় দিনরাত এক করে চলছে কাজ। এই আবহে, হঠাৎ করে জবাবদিহি চাইতে আসেন BLO. সেইসময়, কিছু উত্তপ্ত বাক্যবিনিময় হয়ে থাকলেও, পরে বিষয়টি মিটে গেছে।
এই ইস্যুতে আবার বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা করছে সিপিএম। সব মিলিয়ে, ভোটমুখী রাজ্যে BLO বনাম AERO-র এই ঘটনায়, রাজ্য-রাজনীতিতে নতুন করে চড়ছে পারদ।
