Bengal SIR Final List : SIR-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু ! কত নাম বাদ কোথা থেকে ? বড় আপডেট
West Bengal SIR Voter List Live Updates : 'রাজ্যে ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। এই আবহে, রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ নিল রাজ্য পুলিশ।
ABP AnandaLast Updated: 28 Feb 2026 06:41 PM

প্রেক্ষাপট
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এখনও পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ দুপুরের মধ্যেই প্রথমে অনলাইনে ও পরবর্তীতে অফলাইনে প্রকাশিত হবে তালিকা। কোন কোন পোর্টালে...More
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এখনও পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ দুপুরের মধ্যেই প্রথমে অনলাইনে ও পরবর্তীতে অফলাইনে প্রকাশিত হবে তালিকা। কোন কোন পোর্টালে তালিকা পাওয়া যাবে তারও তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর,ceowestbengal.wb.gov.invoters.eci.gov.in/electoralsearch.eci.gov.in- এই পোর্টালগুলিতে পাওয়া যাবে তালিকা। এ বাদেও মোবাইল ফোনের ক্ষেত্রে ECINET অ্য়াপ থেকে পাওয়া যাবে তালিকা।অন্যদিকে অফলাইনে মোডে, SDO ও BDO অফিসে পাওয়া যাবে তালিকা। যদিও সেখানে কোনও তালিকা টাঙানো থাকবে না। এর পাশাপাশি ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে হার্ড কপি ও সফ্ট কপি তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট বুথের BLO ও রাজনৈতিক দলের BLA-দের থেকেও মিলবে তালিকা।
SIR LIVE: এখনই বাদ ৬৩ লক্ষ
এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ। এখনও পর্যন্ত ৬৩ লক্ষ নাম বাদ। বিবেচনাধীন ৬০ লক্ষেরও বেশি। চূড়ান্ত তালিকায় বাদ প্রায় সাড়ে ৫ লক্ষের বেশি ভোটারের।